
শেষ আপডেট: 2 December 2022 08:47
দ্য ওয়াল ব্যুরো: নিজের ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে (accident) গুরুতর আহত (injury) হলেন সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল (Jubin Nautiyal)। সূত্রের খবর, বৃহস্পতিবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটে। জুবিন সেইসময় নিজের কাজের জন্য বের হচ্ছিলেন। সিঁড়ি থেকে পড়ে বড়সড় চোট পান তিনি। তড়িঘড়ি শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, শিল্পীর ডান হাতের কনুই ভেঙে গিয়েছে। পাঁজরেও চিড় ধরেছে।
ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে আচমকাই পড়ে যান জুবিন। তাঁর শরীরের একাধিক জায়গায় চোট লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গায়ককে। সবরকম শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন গায়কের ডান হাতের কনুই ভেঙেছে, এমনকি পাঁজরেও চিড় ধরেছে।
হাসপাতাল সূত্রে খবর, জুবিনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকী ডান হাত বেশি ব্যবহার করতেও বারণ করা হয়েছে। জুবিনের এই খবর জানার পর থেকেই উৎকণ্ঠা ছড়ায় তাঁর ভক্তমহলে। শীঘ্রই সুস্থ হয়ে তিনি কাজে ফিরুন, এখন এটাই চাইছেন তাঁর অগণিত অনুরাগী।