Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঙালি হিন্দু হয়েও শাঁখা-সিঁদুর নেই কেন, বিয়ের পরেই কুরুচিকর আক্রমণ ইমনকে

দ্য ওয়াল ব্যুরো: 'তুমি যাকে ভালবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়... ' মাঘের সন্ধ্যায়, বসন্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন। মহাসমারোহে গাঁটছড়া বেঁধেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ, গত ২ ফেব্রুয

বাঙালি হিন্দু হয়েও শাঁখা-সিঁদুর নেই কেন, বিয়ের পরেই কুরুচিকর আক্রমণ ইমনকে

শেষ আপডেট: 14 February 2021 08:54

দ্য ওয়াল ব্যুরো: 'তুমি যাকে ভালবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়... ' মাঘের সন্ধ্যায়, বসন্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন। মহাসমারোহে গাঁটছড়া বেঁধেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ, গত ২ ফেব্রুয়ারি। যদিও এই বিয়ের আয়োজন চলেছে বহুদিন ধরেই। রঙ্গবতীর সুরে জমে গেছে বিয়ের আসর। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা ওপেন ফোরাম যেখানে আপনাকে নিয়ে যেমন ভালকথা বলা হয়, তেমনই আপনাকে শিকার হতে হয় নানা খারাপ মন্তব্যেরও। আর এবার সেই সোশ্যাল মিডিয়ায় ঝড় আনল ইমনের জীবনে, কুরুচিকর মন্তব্যের হাত থেকে রেহাই পেলেন না তিনিও। সম্প্রতি জি বাংলার 'সা রে গা মা পা'-এর একজন অন্যতম টিম লিডার ইমনের হাতে বিয়ের পর শাঁখা ও সিঁদুর না থাকায় তাঁকে শুনতে হয়েছে নানা কুৎসিত মন্তব্য। মান্না দে স্পেশাল এপিসোডের শ্যুটিংয়ের সময় কিছু ছবি ইমন নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর তারপরেই তাঁর দিকে ধেয়ে আসে আক্রমণ নেটিজেনদের তরফ থেকে। একজন তো ছবির নীচে কমেন্টে লেখেন যে বিয়ের পরেই ইমনের স্বামী কবে মারা গেলেন, নাকি তাঁর ফ্যাশনের সঙ্গে সিঁদুর যায়নি বলে তিনি পরেননি? সদ্য বিবাহিতা একজন মেয়ের কাছে এই মন্তব্য তীব্র যন্ত্রণার! নেটিজেনদের একাংশ যদিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গায়িকা নিজেও সেই ছবি ও কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইমনের শাঁখা–পলা না পরার ছবি আসতেই তা হয়ে যায় ভাইরাল। আর ভাইরাল সেই ছবি নিয়ে নেটিজেনরা শুরু করে সমালোচনা। বিয়ের পর শাঁখা-পলা না পরে জঙ্গিপাড়া বইমেলার অনুষ্ঠানে প্রথম স্টেজ শোতে গান গাওয়ার ছবিটি নিয়েই চলছে যাবতীয় সমালোচনা। অনুষ্ঠানের বিভিন্ন মূহূর্তের ছবিগুলি ইমন নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। আর ছবিগুলির কমেন্ট বক্সেই যাবতীয় সমালোচনা করতে শুরু করেন নেটিজেনরা। বাঙালি হয়েও শাঁখা–পলার গুরুত্বপূর্ণ জিনিস সদ্য বিয়ের পর কেন পরেননি তা নিয়েই চলছে যাবতীয় কটাক্ষ।

```