Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অনুপমের 'সোহাগে' আর প্রস্মিতার 'আদরে' কি ভালবাসা বাঁধা পড়ে গেছে

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মুক্তি পেয়েছিল 'বেলাশুরু' ছবিতে অনুপম রায়ের লেখা ও সুর দেওয়া ভালবাসার গান—‘সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালবেসে যাই’। প্রায় একই সময়ে মুক্তি পেয়েছিল প্রস্মিতা পালের কণ্ঠে আরও একটি প্রেমের বাংলা গান। সেই গানেও প্রেম ছিল

অনুপমের 'সোহাগে' আর প্রস্মিতার 'আদরে' কি ভালবাসা বাঁধা পড়ে গেছে

শেষ আপডেট: 17 May 2023 11:08

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মুক্তি পেয়েছিল 'বেলাশুরু' ছবিতে অনুপম রায়ের লেখা ও সুর দেওয়া ভালবাসার গান—‘সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালবেসে যাই’। প্রায় একই সময়ে মুক্তি পেয়েছিল প্রস্মিতা পালের কণ্ঠে আরও একটি প্রেমের বাংলা গান। সেই গানেও প্রেম ছিল, ছিল ভালবাসার (Anupam Roy fall in love with Prasmita Paul) কথা। তার নামও ‘আদর’।

এরমধ্যেই টলিপাড়ায় (Tollywood) গুঞ্জন ছড়ায় যে, অনুপমের ‘সোহাগ’ আর প্রস্মিতার ‘আদর’ ভালবাসায় বাঁধা পড়ে গেছে। আধখানা ভোরে আলোরেখার মতো দেখা যাচ্ছে সেই ভালবাসা। ভ্রমণের শেষে একজন অন্যজনের অপেক্ষায় বসে থাকছেন। কখনও আবার জোড়ায় ডুব দিচ্ছেন স্মৃতির সাগরে। দু'জনের সঙ্গীত জগতে চলা শুরু বেশ কয়েক বছর আগে। 'হাইওয়ে' ছবির 'তোমায় নিয়ে গল্প হোক' কিংবা 'কাটমুণ্ডু' ছবির 'মন আমার'-এর মতো বিখ্যাত গান উপহার দিয়েছেন অনুপম ও প্রস্মিতা।

তবে এখন টলিপাড়ার নতুন আলোচ্য বিষয় হল, দু'জনের সম্পর্ক এখন শুধুই রেকর্ডিং স্টুডিওর ভিতরে বন্দি নেই। তা ডানা মেলেছে বাইরেও। দু'জনেরই দীর্ঘদিনের বন্ধুত্ব। তার মধ্যেই দুই সঙ্গীতশিল্পীর ঘনিষ্ঠতা যেন গত কয়েকদিনে তুমুল বেড়েছে। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবন ভেঙে ২০২১ সালের নভেম্বরে বেরিয়ে এসেছেন অনুপম। আবারও প্রস্মিতাও আগের সম্পর্ক ভুলে নতুন করে জীবন শুরু করেছেন। আর এই প্রেমের গুঞ্জনে যেন ধোঁয়া দিয়েছে অনুপমের জন্মদিনের পার্টি।

সম্প্রতি অনুপমের জন্মদিন উপলক্ষে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন শিল্পী। সেখানেই হাতেগোনা কয়েকজন কাছের মানুষদের তালিকায় ছিলেন প্রস্মিতাও। এরপরই দুই সঙ্গীতশিল্পীর প্রেমের জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও এই গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি অনুপম। তাঁর সাফ জবাব, প্রশ্মিতা পাল শুধুই তাঁর ভাল বন্ধু। তবে সঙ্গীতশিল্পী যতই এই কথা অস্বীকার করুক না কেন, টলিপাড়ার খবর অনুযায়ী, বর্তমানে প্রস্মিতার 'রাতদুপুরের আবদার' মেটাচ্ছেন কাছের মানুষ অনুপমই।

এটা আমি নাকি… নিজেকেই চিনতে পারলেন না ‘হাওয়া’ তারকা!


```