
শেষ আপডেট: 14 February 2023 16:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে (India) হিন্দুরাষ্ট্র (Hindu Rashtra) ঘোষণা করা হবে কি হবে না, তা নিয়ে বিতর্ক বহুদিনের। এবার সেই একই দাবি জানিয়ে বিতর্কের আগুনে ঘি দিলেন ভজন সম্রাট অনুপ জালোটা (Anoop Jalota)। পাশাপাশি তিনি বলেন, ভারতেরও এটাই প্রাপ্য। তিনি যে ভিডিওর মাধ্যমে এই বার্তাটি দিয়েছেন, তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
অনুপ জালোটা নিজের দাবির সপক্ষে যুক্তিও দিয়েছেন। তিনি বলেন, "যখন ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল, তখন পাকিস্তানকে ইসলামিক দেশ ঘোষণা করা হয়। কারণ, সেখানে মুসলিম মানুষের আধিক্য বেশি। তেমন ভারতেও হিন্দু জনসংখ্যা বেশি। তাহলে কেন এই দেশকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হবে না? এবার এটা হওয়া উচিত।
এখানেই থামেননি জালোটা। তিনি আরও বলেন, "বিশ্বে কোনও হিন্দুরাষ্ট্র নেই। নেপাল একসময় হিন্দুরাষ্ট্র ছিল, কিন্তু এখন আর তা মানা হয় না। ভারতকে অবিলম্বে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত, কারণ এখানেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং তাঁরা সবাই সেটাই চান। এতে কারও কোনও ক্ষতি হবে না।"
জম্মু ও কাশ্মীর নিয়েও মুখ খুলেছেন অনুপ জালোটা। তিনি বলেন, "সরকার পরিবর্তনের পর কাশ্মীর এখন আগের থেকে অনেক শান্ত। কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডও কমে গেছে। এবার দেশকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত। এ বিষয়ে আমি আমার মতামত জানিয়ে দিলাম।"
ত্রিপুরায় বিজেপির হাতে মার খেলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন, কংগ্রেসি যোগ বলছে অন্য গোষ্ঠী