Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার দিনে 'ফ্লপ' সিকান্দারের আয় মাত্র ৮৪ কোটি, মন জিততে পারল না দর্শকদের! 

ইদের উৎসব মানেই সলমন খানের নতুন ছবি—বছরের পর বছর ধরে বলিউডে এই ট্র্যাডিশন চলেই আসছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

চার দিনে 'ফ্লপ' সিকান্দারের আয় মাত্র ৮৪ কোটি, মন জিততে পারল না দর্শকদের! 

‘সিকান্দার’

শেষ আপডেট: 4 April 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: দু'বছর পর ভাইজানকে দেখা গেল বড় পর্দায়। যবে থেকে 'সিকান্দারে'র পোস্টার প্রকাশ্যে এসেছিল, তবে থেকেই ভক্তদের মনে উত্তেজনা তুঙ্গে ছিল। কিন্তু ছবি মুক্তির পরে এক্কেবারে মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে। সে নিয়ে যদিও সলমন খানেরও মন খারাপ। আর তা শেষমেষ প্রকাশই করে ফেললেন তিনি। বলেই দিলেন যে তাঁরও সাপোর্টের দরকার। তবে কি ছবিটি বক্স অফিসে একেবারেই ব্যর্থ?

ইদের উৎসব মানেই সলমন খানের নতুন ছবি—বছরের পর বছর ধরে বলিউডে এই ট্র্যাডিশন চলেই আসছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। গত রোববার, ঈদের ঠিক আগের দিন, মুক্তি পেয়েছে সলমন খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ছবি 'সিকান্দার'। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদস, আর প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

রশ্মিকা মান্দানা এবং দক্ষিণী অভিনেতা সত্যরাজের সঙ্গে সলমনের এই ছবিতে ছিল অ্যাকশন, ইমোশন, রোমান্স—সব কিছুর মিশেল। তবুও দর্শক টানতে ব্যর্থ 'সিকান্দার'। চার দিনেই স্পষ্ট হয়ে উঠেছে, ছবিটির বক্স অফিস পারফরম্যান্স আশানুরূপ নয়। প্রথম দিন (রোববার) আয় ২৬ কোটি টাকায় থেমেছে। ঈদের দিন (সোমবার) একটু ঘুরে দাঁড়ালেও (২৯ কোটি আয়), পরবর্তী দুই দিনেই রীতিমতো ধস নেমেছে আয়-এ।  

মঙ্গলবার (তৃতীয় দিন) আয় নামে ১৯.৫০ কোটিতে, আর চতুর্থ দিন (বুধবার) নেমে আসে মাত্র ৯.৭৫ কোটিতে। চার দিনে মোট আয় দাঁড়িয়েছে ৮৪.২৫ কোটি টাকায়। যেখানে ছবির বাজেট ২০০ কোটি টাকারও বেশি, সেখানে এই আয় স্পষ্টতই হতাশাজনক। 'সিকান্দার'-এর দুর্দশা আরও বড় হয়ে ওঠে যখন তুলনায় আসে সলমনের আগের ছবি 'টাইগার ৩', যা প্রথম সপ্তাহান্তেই আয় করেছিল ১৪৮.৫০ কোটি।  

তবে এটা প্রথম নয়—সলমন খানের সাম্প্রতিক ছবিগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। 'কিসি কা ভাই কিসি কী জান' ছবিটিও ওপেনিং ডে-তে মাত্র ১৫.৮১ কোটি আয় করেছিল এবং প্রথম সপ্তাহান্তে আয় দাঁড়িয়েছিল ৬৮.১৭ কোটিতে। সব মিলিয়ে, ভক্তদের ‘ইদ স্পেশাল ভাইজান ম্যাজিক’ এবার যেন কাজ করল না। প্রচার, জাঁকজমক, তারকাবহুল কাস্ট—সবই ছিল, তবু দর্শকের মন জিততে পারল না 'সিকান্দার'।


```