Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিধু মুসেওয়ালার মা ঘটালেন বড় কাণ্ড! ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে...

ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

সিধু মুসেওয়ালার মা ঘটালেন বড় কাণ্ড! ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে...

সিধু মুসেওয়ালার মা চরণ কৌর

শেষ আপডেট: 20 February 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। এবার ছেলের জন্ম তারিখ নিজের হাতে লিখে রীতিমতো তাক লাগিয়েছেন তিনি। তবে শুধু সিধুই নয়, দ্বিতীয় সন্তান শুভদীপ সিং সিধুর জন্মতারিখের ট্যাটুও নিজের হাতে করাতে দেখা গিয়েছে তাঁকে।

সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। ট্যাটু শিল্পী সোনু ট্যাটুজের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সিধু মুসেওয়ালার মায়ের হাতে অত্যন্ত যত্ন নিয়ে নকশা তৈরি করছেন। এরপর ট্যাটুর কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত শিল্পকর্ম প্রকাশ করেছেন সোনু।

ট্যাটুটিতে পাঞ্জাবি ভাষায় লেখা রয়েছে "শুভদীপ সিং সিধু"-র নাম এবং তার নীচে দুই ছেলের জন্ম তারিখ লেখা রয়েছে। সন্তানকে হারিয়ে তাঁকে বাঁচিয়ে রাখতেই এমন শ্রদ্ধাঞ্জলি বলে জানিয়েছেন মা চরণ কৌর। 

ভিডিওটি সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পুরো বিষয়টি সিধু মুসেওয়ালার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুভেচ্ছায় ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। জনপ্রিয় শিল্পীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মায়ের এমন প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

এর আগে, সিধুর বাবা বলকৌর সিং 'দ্য লাস্ট রাইড'-এর গায়কের মুখের একটি ট্যাটু করেছিলেন এবং পাঞ্জাবি ভাষায় লিখেছিলেন 'শুভ সারওয়ান পুট' (যার অর্থ 'আজ্ঞাবহ পুত্র')।

সিধু মুসেওয়ালাকে ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের মানসার জওয়াহারকে গ্রামে গুলি করে খুন করা হয়েছিল। অভিযোগ চালকের আসনে বসে থাকা মুসেওয়ালাকে লক্ষ্য করে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পাঞ্জাব পুলিশ কানাডার গায়ক গোল্ডি ব্রার এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হত্যার জন্য দায়ী করে।


```