Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর ২ বছর পেরোল, মা-র ছাঁচেই নিজেকে গড়েছিলেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর ২ বছর পেরোল। ২০২১ সালে আজকের দিনে অর্থাৎ ২ সেপ্টেম্বর 'বিগ বস' তারকা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে (Siddharth Shukla death anniversary) স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। মাত্র কিছুদিন আগেই বিগ বস ১৩র ট্

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর ২ বছর পেরোল, মা-র ছাঁচেই নিজেকে গড়েছিলেন অভিনেতা

শেষ আপডেট: 2 September 2023 08:32

দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর ২ বছর পেরোল। ২০২১ সালে আজকের দিনে অর্থাৎ ২ সেপ্টেম্বর 'বিগ বস' তারকা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে (Siddharth Shukla death anniversary) স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। মাত্র কিছুদিন আগেই বিগ বস ১৩র ট্রফি জেতেন সিদ্ধার্থ। বিগ বসের ঘরেই অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সিদ্ধার্থ (Siddharth Shukla)। অভিনেতার এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ গিল সহ অভিনেতার অন্যান্য সহকর্মীরা।

শোনা যায় সিদ্ধার্থ যথেষ্ট জনপ্রিয় ছিলেন বন্ধুমহলে। তাঁদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করতেন। শুধু তাই নয়, নিজের উপস্থিতি দিয়েই সকলকে উজ্জীবিত করতেন অভিনেতা। এই গুণটা সিদ্ধার্থ পেয়েছিলেন তাঁর মা-র কাছ থেকে। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছিলেন মা-ই তাঁকে মডেলিংয়ে প্রথম উৎসাহ জুগিয়েছিলেন। যেখানে সিদ্ধার্থ ছিলেন অনেকের বেস্ট ফ্রেন্ড সেখানে সিদ্ধার্থের সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিলেন এই প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বারবার তাঁর মা-র নাম করেছেন।

সিদ্ধার্থের বিভিন্ন সাক্ষাৎকারে একাধিক বার উঠে এসেছে তাঁর মা-র প্রসঙ্গ। (Siddharth Shukla death anniversary)

মা-ই তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন বলে দাবি করতেন অভিনেতা। কলেজে পড়ার সময়ে নিজেকে খুব 'কুল গাই' মনে করতেন সিদ্ধার্থ। শোনা যায় সেই সময়ে অভিনেতার মা নাকি ছেলের সেই অহঙ্কার চূর্ণ করতেই তাঁকে পাঠিয়েছিলেন একটি মডেলিংয়ের প্রতিযোগিতায়। যদিও সেই প্রতিযোগিতায় শেষমেশ জয়ী হন সিদ্ধার্থ। 'বিগ বস' চলার সময়ে সিদ্ধার্থকে বারবার দেখা গেছে অন্যায়ের প্রতিবাদ করতে। সেই শিক্ষা মা-র কাছ থেকেই পেয়েছিলেন প্রয়াত অভিনেতা।

দুই দিদির তুলনায় বয়সে অনেকটাই ছোট ছিলেন সিদ্ধার্থ। সেই কারণে মা-র সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতেন ছোট্ট 'সিড'। মা-র উপর এতটাই নির্ভরশীল ছিলেন যে এক মুহূর্ত চোখের আড়াল হলেই কান্না জুড়তেন শিশু সিদ্ধার্থ। ফলে রুটি করার সময়ও অভিনেতার মা-কে এক হাতে ছোট্ট সিদ্ধার্থকে ধরে অন্য হাতে রুটি বেলতে হত, এক সাক্ষাৎকারে একথা জানান 'বালিকা বধূ' অভিনেতা। তবে এই সমস্ত কিছুই আজ স্মৃতি। অভিনেতার মা যে মনের দিক থেকে যথেষ্ট কঠিন প্রকৃতির তা দুনিয়া দেখেছিল অভিনেতার শেষকৃত্যের সময়ে। ছেলের প্রেমিকা শেহনাজ যখন ভেঙে পড়েছিলেন তখন তিনিই সামলেছিলেন অভিনেত্রীকে। আজও প্রয়াত ছেলের অনুরাগীদের সঙ্গে নিয়মিত কথা বলেন তিনি। অনুরাগীদের মাধ্যমেই স্মরণ করেন ছেলেকে। এক কঠিন মা-র লড়াইকে স্যালুট জানায় সোশ্যাল মিডিয়া।

পুণে এফটিআইআইয়ের প্রেসিডেন্ট হলেন আর মাধবন, জাতীয় পুরস্কারের পর বড় সাফল্য


```