Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা! ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস দিলেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডেখুব শীঘ্রই আবার বিয়ের সানাই বাজতে চলেছে (Bollywood wedding)। গত সোমবার, ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন সুনীল শেট্টির কন্যা নায়িকা আথিয়া শেট্টি। এরমধ্যেই বি টাউনে জোর গুঞ্জন, এবার চারহাত এক হতে চলেছে ‘শেরশাহ’ জুটি

ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা! ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস দিলেন অভিনেতা

শেষ আপডেট: 29 January 2023 13:06

দ্য ওয়াল ব্যুরো: বলিউডেখুব শীঘ্রই আবার বিয়ের সানাই বাজতে চলেছে (Bollywood wedding)। গত সোমবার, ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন সুনীল শেট্টির কন্যা নায়িকা আথিয়া শেট্টি। এরমধ্যেই বি টাউনে জোর গুঞ্জন, এবার চারহাত এক হতে চলেছে ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani)।

এরমধ্যেই সিদ্ধার্থ রবিবার সকালে এমন একটি পোস্ট করেছেন, যা দেখে সকলেই ধরে নিয়েছেন যে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ওই পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, "আমার একটি সাহসী ঘোষণা করার আছে।" এবার কী সেই সাহসী ঘোষণা, তা অবশ্য খোলসা করেননি অভিনেতা।

সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা (Siddharth Malhotra-Kiara Advani)। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। জানা গেছে, রাজস্থানের কোনও প্যালেসেই তাঁরা বিয়ে করবেন। যা শোনার পর ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের কথা মনে পড়ছে অনেকেরই। এখনও পর্যন্ত যা খবর, রাজস্থানের জয়সলমের প্যালেস হোটেলে বসবে ‘সিয়ারা‘র বিয়ের আসর।

অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীত-সহ যাবতীয় বিয়ের আচার অনুষ্ঠান পালনের পর ৬ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিয়ে। রাজস্থানের প্যালেসে কড়া নিরাপত্তার ঘেরাটোপেই সাতপাক ঘুরবেন তাঁরা।

টলিউডের গ্ল্যামার কুইন নাকি সত্তরোর্ধ্ব বৃদ্ধা! 'ইন্দুবালা'র টিজারে শুভশ্রীকে চেনাই দায়


```