Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'ধুম ৪'-এ নায়ক শাহরুখ? কী বললেন সিদ্ধার্থ আনন্দ

দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান' অতীত, এবার 'ধুম ৪' (Dhoom 4) নিয়ে আসছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ? টুইটারে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এই সিরিজের পরবর্তী 'চোর' কে হবেন, তা নিয়ে ধুম-ভক্তদের মধ্যে উন্মাদনা

'ধুম ৪'-এ নায়ক শাহরুখ? কী বললেন সিদ্ধার্থ আনন্দ

শেষ আপডেট: 7 March 2023 14:57

দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান' অতীত, এবার 'ধুম ৪' (Dhoom 4) নিয়ে আসছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ? টুইটারে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এই সিরিজের পরবর্তী 'চোর' কে হবেন, তা নিয়ে ধুম-ভক্তদের মধ্যে উন্মাদনা কম ছিল না।

অবশেষে আজ, দোলযাত্রার দিন সেই নাম ঘোষণা করলেন 'সিদ্ধার্থ'। জানালেন, 'ধুম ৪'-এ প্রধান চরিত্রে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। টুইটারে লিখলেন, "আমি আমার প্রিয় শাহরুখ স্যারের সঙ্গে আবার কাজ করার জন্য খুব উত্তেজিত!"

https://twitter.com/_Sidharth_anand/status/1633104549530460163?s=20

মঙ্গলবার সকালে সেই টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা ছিল আজ সন্ধে ৭টায় 'ধুম ৪' নিয়ে বড় ঘোষণা আসতে চলেছে। এরপরই সাড়া পড়ে যায় সামাজিক মাধ্যমে। যদিও 'ধুম' সিরিজের প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর তরফে এই বিষয়ে কোনও ঘোষণা তখনও অবধি ছিল না।

এরপর সন্ধেবেলা ফের ওই টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করে বলা হয় 'ধুম ৪'-এ অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। ছবিতে ভিলেন কে হচ্ছেন, সেই ঘোষণাও আগামীকাল করা হবে। এখানেই আসল তথ্য ধরা পড়ে যায় বলে মনে করছেন কেউ কেউ। মূলত 'ধুম' সিরিজের প্রথম তিনটি সিনেমা আসলে চোর বনাম পুলিশের খেলা। যেখানে চোর অর্থাৎ ভিলেনই ছবির প্রধান চরিত্র বা 'হিরো'। সেখানে আলাদা করে কোনও ভিলেন চরিত্র নেই।

অনেকের মতে, শাহরুখ খান নিজেও এই বিষয়ে এখনও অবধি কিছু পোস্ট করেননি। তাই টুইটটি খতিয়ে দেখলেই বোঝা যায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ নামক ওই টুইটার হ্যান্ডলটি আদতে ভুয়ো। এখনও 'ধুম ৪' নিয়ে এমন কোনও ভাবনাচিন্তা করেনি ছবিটির প্রযোজনা সংস্থা।

'পাঠান'-এর সাফল্য ছুঁতে পারবে 'ভোলা'! কী বললেন অজয়


```