Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বড্ড বাড়াবাড়ি, ছবিতে এতটা দরকার ছিল?', দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেই রেগে লাল নায়কের বাবা

'গেহরাইয়াঁ'-এ দীপিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় সিদ্ধান্তকে। কিন্তু এই প্রেমের দৃশ্য দেখে বাড়ির লোকজন কিন্তু খুব একটা খুশি হননি।

'বড্ড বাড়াবাড়ি, ছবিতে এতটা দরকার ছিল?', দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেই রেগে লাল নায়কের বাবা

প্রেমের দৃশ্য

শেষ আপডেট: 4 April 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে মুক্তি পেয়েছিল বলিউডের এক সাহসী প্রেমের গল্প—‘গেহরাইয়াঁ’। শহুরে সম্পর্কের জটিলতা আর গভীর আবেগের টানাপোড়েন নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য কারওয়া। পরিচালক শকুন বাত্রার এই সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের অভাব ছিল না, আর সেই দৃশ্যগুলো বাস্তবভাবে ফুটিয়ে তুলতেই নেওয়া হয়েছিল ইন্টিমেসি কো-অর্ডিনেটরের সাহায্য।

দীপিকার সাহসী অভিনয় দেখে যাঁর মন ভরেছে তিনি আর কেউ নন—স্বামী রণবীর সিং। স্ত্রীকে তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর বিপরীত চিত্র দেখা গেল সিদ্ধান্ত চতুর্বেদীর বাড়িতে। 'গেহরাইয়াঁ'-এ দীপিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় সিদ্ধান্তকে। কিন্তু এই প্রেমের দৃশ্য দেখে বাড়ির লোকজন কিন্তু খুব একটা খুশি হননি।

এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত মজার ছলে বলেন, “বাবা তো স্পষ্টই বললেন—‘বড্ড বেশি ঘনিষ্ঠতা দেখিয়ে ফেলেছ!’ ছেলের পর্দার প্রেম দেখে বাবা একেবারে অস্বস্তিতে পড়ে যান। এখানেই শেষ নয়, সিদ্ধান্তের শান্ত স্বভাবের কাকাও যেন ছবির দৃশ্য দেখে বাকরুদ্ধ! সিদ্ধান্ত বলেন, “কাকা খুব কম কথা বলেন। সিনেমা দেখার পর শুধু চুপচাপ হেসে গিয়েছেন। ওই লজ্জায় মুখ ঢেকে তাকানোটা ছিল সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া!”

অন্যদিকে, রণবীর সিংয়ের রিঅ্যাকশন ছিল একেবারে উল্টো। তিনি দীপিকার অভিনয়ের সাহস এবং আত্মবিশ্বাসে মুগ্ধ। বোঝাই যায়, দুই সহ-অভিনেতা এক ছবিতে একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও—ঘরের প্রতিক্রিয়া একেক ঘরেই একেবারে আলাদা!


```