Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শ্বশুরবাড়ির আজব নিয়ম! রুবেলের হাতে ‘মার’ খেতে হল নববধূ শ্বেতাকে 

শেষে কিনা রুবেলের হাতেই মার খেতে হল শ্বেতাকে! ভাববেন না রাগারাগি! এ নাকি নিয়মের মধ্যেই পড়ে। দ্য  ওয়ালের কাছে সেই ঘটনা শেয়ার করতে গিয়েই হেসে খুন শ্বেতা। 

শ্বশুরবাড়ির আজব নিয়ম! রুবেলের হাতে ‘মার’ খেতে হল নববধূ শ্বেতাকে 

এ কী কাণ্ড!

শেষ আপডেট: 29 January 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: ধুমধাম করে বিয়ে করেছিলেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢুকেই এ কী কাণ্ড! শেষে কিনা রুবেলের হাতেই মার খেতে হল শ্বেতাকে! ভাববেন না রাগারাগি! এ নাকি নিয়মের মধ্যেই পড়ে। দ্য  ওয়ালের কাছে সেই ঘটনা শেয়ার করতে গিয়েই হেসে খুন শ্বেতা। 

তাঁর কথায়, "আমার শ্বশুরবাড়িতে না একটা অদ্ভুত নিয়ম আছে। বিয়ে হয়ে আসার পর বউকে লুকিয়ে রাখতে হয়, বর খুঁজে বের করে। আমাকে আমার জা ঠাকুরঘরে লুকিয়ে রেখেছিল। ওদিকে রুবেল তো কিছুতেই খুঁজে পাচ্ছে না আমায়।

খাটের তলা থেকে শুরু করে ফ্রিজের নিচ এমনকি বিছানার চাদর সরিয়েও আমাকে খুঁজেছে। শেষে ওর এক ঠাকুমা ঈশারা করে বলেন যে বউ ঠাকুরঘরে। তারপর খুঁজে পায়।" তবে খুঁজে পেয়েই কিন্তু শেষ নয়। নিয়ম হল, গাছের ডাল দিয়ে কপট মার মারতে হয় বরকে। রুবেলও তাই করেছিলেন। শ্বেতাকে কপট মেরে তাঁকে বলতে হয়েছিল, "আর কোনওদিন আমাকে ছেড়ে যাবে? কোথায় গিয়েছিলে?" শ্বেতার কথায়, "আমি তো হেসেই মরে যাচ্ছি, সে এক মজার ব্যাপার।" 

বিয়ের জন্য মোটে ছয় দিনের ছুটি পেয়েছিলেন শ্বেতা। হাতের মেহেন্দি এখনও টাটকা। তাই নিয়েই যোগ দিয়েছেন কাজে। অন্যদিকে রুবেলও একই পথের পথিক। 'নিম ফুলের মধু' শেষ হবে আগামী মাসেই। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর ব্রেক নয়। নবাগতা মধুরিমার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুবেল দাস।


```