Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ত্রিনয়নী' থেকে 'রাঙা বউ', শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেম থেকে বিয়ের সফর যেন রূপকথা

দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিজগতের অন্যতম চর্চিত জুটিদের মধ্যে গত কয়েকবছরে শ্রুতি-স্বর্ণেন্দুর (Shruti Swarnendu tie the knot) নাম ফিরত লোকের মুখে মুখে। প্রথম ধারাবাহিক থেকেই প্রেম, বয়সে অনেকটাই বড় প্রেমিক এ নিয়ে টেলি জগতের চেনা মুখ শ্রু

'ত্রিনয়নী' থেকে 'রাঙা বউ', শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেম থেকে বিয়ের সফর যেন রূপকথা

শেষ আপডেট: 10 July 2023 10:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিজগতের অন্যতম চর্চিত জুটিদের মধ্যে গত কয়েকবছরে শ্রুতি-স্বর্ণেন্দুর (Shruti Swarnendu tie the knot) নাম ফিরত লোকের মুখে মুখে। প্রথম ধারাবাহিক থেকেই প্রেম, বয়সে অনেকটাই বড় প্রেমিক এ নিয়ে টেলি জগতের চেনা মুখ শ্রুতিকে প্রায়ই সহ্য করতে হয়েছে কটাক্ষও। হয়তো সেই কারণেই একপ্রকার গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী শ্রুতি দাস ও নির্দেশক স্বর্ণেন্দু সমাদ্দার।

রবিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে গট ম্যারেড উইথ স্বর্ণেন্দু সমাদ্দার পোস্ট করেন শ্রুতি (Shruti Swarnendu tie the knot)। তখনই জানা যায় এই সুখবর। পরিবারের কয়েকজন এবং কাছের বন্ধুবান্ধবদেরকেই যুগল সামিল করেছিলেন তাঁদের বিশেষ দিনে। টেলিপাড়ার আরও এক অভিনেত্রী তথা ইন্ডাস্ট্রিতে শ্রুতির অন্যতম প্রিয় বন্ধু তনুশ্রী ভট্টাচার্য বসু পোস্ট করেন শ্রুতি স্বর্ণেন্দুর বিয়ের একাধিক ছবি।

জানা গেছে, সামাজিক এবং রেজিস্ট্রেশন দুই ভাবেই বিয়ে সেরেছেন যুগল। বরাবরই চেনা ছকের বাইরে হাঁটতে ভালবাসেন স্পষ্টবক্তা বলে পরিচিত শ্রুতি। বিয়েতেও তার ব্যতিক্রম হয়নি। অফ হোয়াইট রঙের বেনারসি, মানানসই সাদা গয়না ও লাল গোলাপের মালায় সেজেছিলেন শ্রুতি। স্বর্ণেন্দুর পরনে ছিল অফ হোয়াইট পাঞ্জাবি ও ধুতি।

'ত্রিনয়নী' থেকে 'রাঙা বউ', শ্রুতি স্বর্ণেন্দুর সফর বেশ লম্বা। প্রথম ধারাবাহিকে অভিনয় করতে করতেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমে পড়েন শ্রুতি। শোনা যায় নিজেই প্রপোজ করেছিলেন পরিচালককে। এ নিয়ে কটাক্ষও কম হয়নি, পাশাপাশি, একসময়ে নেটিজেনদের একাংশের দ্বারা বর্ণবিদ্বেষের শিকারও হতে হয় শ্রুতিকে। তবে এসব এখন অতীত। ভালোবাসার মানুষ 'স্বর্ণ'র সঙ্গে নতুন জীবন শুরু করলেন 'রাঙা বউ'। দ্য ওয়াল-এর পক্ষ থেকে যুগলের প্রতি আগামী জীবনের শুভেচ্ছা রইল।

‘দ্য কেরালা স্টোরি’, মন্দিরে গীতা-বিষ্ণুর বিয়ে দিল মুসলিম লিগ


```