Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঋষি অরবিন্দের আধ্যাত্মিক সফর! স্বাধীনতা দিবসে ফিরে দেখা অজানা কাহিনি

দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ১৫ অগস্ট (15th august Independence Day) দেশজুড়ে পালিত হবে ৭৫তম স্বাধীনতা দিবস। 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তবে ১৫ অগস্ট যেমন দেশের স্বাধীনতা দিবস, তেমনই বরেণ্য বিপ্লবী ঋষি অরবিন্দের

ঋষি অরবিন্দের আধ্যাত্মিক সফর! স্বাধীনতা দিবসে ফিরে দেখা অজানা কাহিনি

শেষ আপডেট: 14 August 2022 14:07

দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ১৫ অগস্ট (15th august Independence Day) দেশজুড়ে পালিত হবে ৭৫তম স্বাধীনতা দিবস। 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তবে ১৫ অগস্ট যেমন দেশের স্বাধীনতা দিবস, তেমনই বরেণ্য বিপ্লবী ঋষি অরবিন্দের জন্মদিবসও।

এবছর শ্রীঅরবিন্দের (Shri Arabinda) ১৫০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এই ১৫ অগস্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি' (Shri Arabinda: the beginning of spiritual journey) প্রদর্শিত হবে। সুরজ কুমার পরিচালিত, মনীশ কুমার প্রাণের চিত্রনাট্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত চৌহান। ১৫ আগস্ট ফ্রান্স, সুইজারল্যান্ড, কলম্বিয়া, ইকুয়েডর-সহ বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে ছবিটির প্রিমিয়ার হচ্ছে।

নির্মাতাদের তরফে জানিয়েছেন, অরবিন্দ ঘোষের কারাগার জীবনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। যার কিছু শুটিং হয়েছিল কলকাতার আলিপুর জেলে, সেখান থেকেই তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল। ছবিটি শ্রী অরবিন্দের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর আলোকপাত করেছে যাকে একপ্রকার উপেক্ষিত করে রাখা হয়।

নিউ ইয়র্কে সলমন রুশদির উপর হামলা! গর্জে উঠল বলিউড

সিনেমাটির পরিচালক সুরজ কুমার বলেন, 'শ্রী অরবিন্দ ঘোষ যখন জেলে ছিলেন, তার আধ্যাত্মিক রূপান্তর শুরু হয়েছিল মাত্র ২-৩ দিনের জেল জীবনের পর। আমার শর্ট ফিল্মটির মাধ্যমে আলিপুর জেলে তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরুর গল্প বলা হয়েছে।' 'শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি' আগামী এক বছরের মধ্যে সারা দেশে সাড়া ফেলবে বলে আত্মবিশ্বাসী পরিচালক।


```