Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত্যুমুখ থেকে ফিরে কেমন আছেন শ্রেয়স তলপড়ে, ছুটি কবে

বৃহস্পতিবার অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির শ্যুটিং করছিলেন শ্রেয়স। সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

মৃত্যুমুখ থেকে ফিরে কেমন আছেন শ্রেয়স তলপড়ে, ছুটি কবে

শেষ আপডেট: 17 December 2023 12:12

দ্য ওয়াল ব্যুরো: অ্যাঞ্জিওপ্লাস্টির পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। এখন কেমন আছেন অভিনেতা শ্রেয়স তলপড়ে? হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি বিপন্মুক্ত। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। সব ঠিক থাকলে রবিবার রাত বা সোমবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শ্রেয়স। এমনটাই জানিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক সোহম শাহ।

বৃহস্পতিবার রাতে শ্যুটিং থেকে বাড়ি ফিরে আচমকা হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেই রাতেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো মাত্র ৪৭ বছর বয়সে অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায়শ্রেয়সের স্ত্রী পরে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ঘটনার পর টানা ১০ মিনিট তাঁর হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল।

অভিনেতা যে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তেমনটাই বলছেন চিকিৎসকরাও। তবে আপাতত শ্রেয়স অনেকটাই সুস্থ আছেন। সোহম জানান, এর পিছনে বড় ভূমিকা রয়েছে ওঁর স্ত্রী দীপ্তি তলপড়ের। দীপ্তির উপস্থিত বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে গিয়েছেন শ্রেয়স। ঘটনার পর শ্রেয়সের স্ত্রী ঘাবড়ে না গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে খবর দেন।

জানা গিয়েছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির শ্যুটিং করছিলেন শ্রেয়স। সেদিন সকাল থেকেই অল্প অল্প অসুস্থতা অনুভব করেন। প্রথমে বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি অভিনেতা। ওই নিয়েই শ্যুটিং শেষ করেন। তবে সেখান থেকে রাতে বাড়ি ফিরতেই অস্বস্তি বাড়তে থাকে। তারপরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।


```