Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমার গানটা যেন আরও বেশি সুন্দর হয়ে ফুটে উঠল 'বিনোদিনী' রুক্মিণীর নাচে: শ্রেয়া ঘোষাল

রামকমল মুখোপাধ্যায়ের ছবি 'বিনোদিনী, একটি নটীর আখ্যান’। প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন ‘'বিনোদিনী’ রুক্মিণী মৈত্র।

আমার গানটা যেন আরও বেশি সুন্দর হয়ে ফুটে উঠল 'বিনোদিনী' রুক্মিণীর নাচে: শ্রেয়া ঘোষাল

বিনোদিনী ও শ্রেয়া। ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 9 January 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: রামকমল মুখোপাধ্যায়ের ছবি 'বিনোদিনী, একটি নটীর আখ্যান’। প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন ‘'বিনোদিনী’ রুক্মিণী মৈত্র (Rukmini maitra)। তারপর একে-একে প্রকাশ্যে আসে, ছবির বাকি অভিনেতাদের লুক। প্রত্যেকটি চরিত্রের সঙ্গে বেশ মানিয়ে গিয়েছেন অভিনেতারা। তা নিয়ে এখনও চর্চাও অব্যাহত। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান।

‘কানহা তোসে হৃদয় না জোরুঙ্গি’। একেবারে গ্র্যান্ড সেলিব্রেশনে, দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চে হল গানে লঞ্চ। স্বয়ং রুক্মিণী মৈত্র, কত্থক পরিবেশনা করলেন। ‘কানহা’ হিন্দি ভাষায় লেখা গান। লিখেছেন পরিচালক নিজে। সুর বেঁধেছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ। রাগ মাঞ্জ খামাজের উপর ভিত্তি করে তৈরি এই গানে, কোরিওগ্রাফি করেছেন মনীষা বসু, সৌভিক চক্রবর্তী এবং অভিয়ান রায়।

‘কানহা তোসে হৃদয় না জোরুঙ্গি’, গেয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতিশিল্পী শ্রেয়া ঘোষাল। এক বিবৃতিতে, পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে শ্রেয়া বলেন, ‘প্রায় দু’বছর আগে, যখন রাম কমল বলেন যে তিনি প্রথম বাংলা ফিল্ম ‘বিনোদিনী’ করছেন, তখন আমি খুব খুশি হই। আমি রাম কমলদাকে ওঁর সাংবাদিকতার দিন থেকে চিনি। সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ ছবিতে যখন প্রথম গান গেয়েছিলাম, তখন ও আমার সাক্ষাৎকার নেওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন।’

 নাচের দৃশ্যে রুক্মিণী

শুধু তাই নয়, শ্রেয়া যখন জানতে পারেন, গানের কথা লিখেছেন রাম কমল, বেশ অবাকই হয়েছিলেন। ‘মনে আছে, মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে রেকর্ডিং চলছিল, এবং দাদা (রামকমল) তখন কলকাতায় শুটিং করছিলেন। রেকর্ডিংয়ের পরে, যখন জিজ্ঞাসা করলাম গানের কথা কে লিখেছেন? তখন সৌরেন্দ্র-সৌম্যজিত বলেন, যে দাদাই লিখেছেন। ভাষার উপর তাঁর এতো দখল দেখে, আমি অবাক হয়েছিলাম।’ বলেন শ্রেয়া ঘোষাল (shreya ghoshal)।

 নাচের দৃশ্যে রুক্মিণী

এখানেই থামেননি গায়িকা, রুক্মিণীকে (Rukmini maitra) শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিনোদিনী চরিত্রে অভিনয় এবং আমার গানকে আরও বেশি সুন্দরভাবে নাচে ফুটিয়ে তোলার জন্য, রুক্মিণীকে আমার অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'বিনোদিনী, একটি নটীর আখ্যান'। তবে তার আগে ‘কানহা’ গানের দৃশ্যে ধরা দিলেন রুক্মিণী। বহুবার সোশ্যাল মিডিয়ায় ‘বিনোদিনী’ করা নিয়ে কটাক্ষর মুখে পড়তে হয়েছে রুক্মিণীকে। শুনতে হয়েছে নানাবিধ কথাও। ‘বিনোদিনী’কেই যোগ্য জবাব হিসেবে বেছে নিয়েছিলেন রুক্মিণী। তাই গানের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়া ট্রোলিং ‘চুপ’ মেরেছে। রুক্মিণীই বোঝালেন তিনিই ‘যোগ্য’ বিনোদিনী।


```