.jpg)
শ্রেয়া ঘোষাল।
শেষ আপডেট: 1 March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: সমস্যায় শ্রেয়া ঘোষাল। ১৮ দিন হতে চলল হ্যাক হয়েছে তাঁর এক্স হ্যান্ডেলটি। অথচ এখনও পর্যন্ত মেলেনি সুরাহা। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এবার সেই কথাই ইনস্টাগ্রামের মাধ্যমে বিবৃতি আকারে পেশ করলেন শ্রেয়া।
গায়িকা লেখেন, "আমার এক্স অ্যাকাউন্টটি গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়ে যায়। আমার ক্ষমতা অনুযায়ী আমি এক্স টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু প্রতিবার অটো জেনারেটেড মেসেজ। কোনও সুরাহা মেলেনি। আমি অ্যাকাউন্টটি মুছতেও পারছি না, কারণ লগইনই করতে পারছি না।"
শ্রেয়া আরও যোগ করেন, "ওই অ্যাকাউন্ট থেকে যদি কোনও লিঙ্ক শেয়ার করা হয় তা দয়া করে ক্লিক করবেন না। এ ছাড়া সেখান থেকে আসা কোনও মেসেজের দায়ও আমার নয়। সব আসলে স্প্যাম, লোক ঠকানোর কৌশল। যদি সবটা ঠিক করতে পারি তবে ব্যক্তিগত ভাবে এক ভিডিয়োর মাধ্যমে সবটা জানিয়ে দেব।"
শ্রেয়ার সঙ্গে ঘটা এই ঘটনায় অসন্তুষ্ট তাঁর ভক্তরা। তাঁরা আরও অসন্তুষ্ট সঠিক সাহায্য মিলছে না গায়িকার। তাঁদের বক্তব্য, "শ্রেয়া একজন তারকা। তাঁর সঙ্গেই যদি এমনটা ঘটে তবে বাকিদের কী হবে, ভাবতে পারছেন?" অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পান শ্রেয়া, এমনটাই চাইছেন সকলে।