Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'সেল সেল সেল... সেলেব' থেকে প্রসেনজিতের গেরুয়া যোগ, সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে ব্যাটিং শ্রীলেখার

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়াতে প্রতিবাদী, ঠোঁটকাটা বলেই পরিচিত শ্রীলেখা। অভিনয় জগতের নেপোটিজম থেকে রাজনীতি সব নিয়েই তিনি সচেতন। বামমনস্ক শ্রীলেখা কোনওদিনই আপোষ করেননি তাই বারবার সাদাকে সাদা আর কালোকে কালো বলার ধক রেখেছেন। টলিপাড়ার বুম্বা

'সেল সেল সেল... সেলেব' থেকে প্রসেনজিতের গেরুয়া যোগ, সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে ব্যাটিং শ্রীলেখার

শেষ আপডেট: 18 February 2021 08:00

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়াতে প্রতিবাদী, ঠোঁটকাটা বলেই পরিচিত শ্রীলেখা। অভিনয় জগতের নেপোটিজম থেকে রাজনীতি সব নিয়েই তিনি সচেতন। বামমনস্ক শ্রীলেখা কোনওদিনই আপোষ করেননি তাই বারবার সাদাকে সাদা আর কালোকে কালো বলার ধক রেখেছেন। টলিপাড়ার বুম্বাদা, অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কও যে তেমন মধুর নয়, সেটাও কমবেশি সকলেরই জানা। বাংলার অভিনয় জগতের কলাকুশলীরা যেভাবে ‘মুড়ি-মুড়কি’র মতো রাজনীতির আঙিনায় পা রাখছেন, তা নিয়ে আরও একবার বিস্ফোরণ ঘটালেন শ্রীলেখা। সম্প্রতি একটি পোস্ট করেন আর লেখেন 'সেল...সেল...সেল... সেলেবস' কিন্তু সেলেব আর শিল্পী যে আলাদা সেটা তিনি তাঁর পোস্টের মধ্যে দিয়েই বুঝিয়েছেন। শিল্পী বিক্রি হন না, তাঁদের মনন আলাদাই হয়। প্রসেনজিৎকে নিয়ে এর আগেও তিনি কথা বলেছেন তবে এবার সরাসরি ঠুকলেন তাঁকে। বিজেপি নেতার সঙ্গে সাক্ষাতকে প্রসেনজিতের গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন অভিনেত্রী। তাঁর দাবি, ধীরে ধীরে বাংলার এই সুপারস্টারের আসল রূপ বেরিয়ে আসছে। শোনা যায় টলিউডের একসময়ের শেষ কথা, যিনি নিজেই 'ইন্ডাস্ট্রি’ সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি অভিনেতার হাতে নিজের লেখা বই ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি তুলে দেন তিনি। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি নেতা। যা নিয়ে এই মুহূর্তে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার প্রসেনজিতও গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন?যদিও প্রসেনজিৎ সেই ইঙ্গিতকে নাকচ করে দেন। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোস্ট করা ছবিটি দেখে শ্রীলেখা মিত্রর মনে হয়েছে,"শীঘ্রই প্রসেনজিত বিজেপিতে যোগ দেবেন। এবং এটাই তাঁর আসল স্বরূপ।" বিজেপি নেতার সঙ্গে প্রসেনজিতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখছেন,"আমার নিন্দুকেরা যারা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করেছিলেন, তাঁরা আশা করি খানিকটা উত্তর পেলেন।" সেই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ দিয়ে 'সবইমায়া'।

```