Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শ্রদ্ধা কাপুরকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত লিঙ্কডইনের! মাথায় হাত নায়িকার

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে শ্রদ্ধা জানান, প্রোফাইল তৈরি করতে গিয়েও তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। লিঙ্কডইনকে ট্যাগ করে শ্রদ্ধার পোস্ট—“আমি আমার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না কারণ লিঙ্কডইন মনে করছে এটি ভুয়া। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন?”

শ্রদ্ধা কাপুরকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত লিঙ্কডইনের! মাথায় হাত নায়িকার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 September 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: এমনিতে তাঁর শত্রুসংখ্যা নেহাতই কম। বলিউডের 'মোস্ট ফলোড নায়িকা'র মধ্যেও রয়েছেন তিনি। কথা হচ্ছে শ্রদ্ধা কাপুরের। তবে সেই শ্রদ্ধাই এবার বিপাকে। ইনস্টাগ্রামে যেখানে তাঁর ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়নের দোরগোড়ায়, সেখানেই নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইন তাঁর অরিজিন্যাল অ্যাকাউন্টকে ভুয়ো বলে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট সংস্থা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে শ্রদ্ধা জানান, প্রোফাইল তৈরি করতে গিয়েও তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। লিঙ্কডইনকে ট্যাগ করে শ্রদ্ধার পোস্ট—“আমি আমার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না কারণ লিঙ্কডইন মনে করছে এটি ভুয়া। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন?”

শ্রদ্ধা আরও মজা করে লিখেছেন, “অ্যাকাউন্ট তৈরি তো করলাম, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। উদ্যোক্তা হিসাবে যাত্রা ভাগ করে নিতে চেয়েছিলাম, কিন্তু তা আর হল কই?" তবে আনন্দের বিষয়, এই খবর সামনে আসার পরেই লিঙ্কডিনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়েছে সমস্যার সমাধান। 

Shraddha Kapoor Seeks Help From LinkedIn After Her Profile Tagged As "Fake"

শুধু অভিনেত্রী নন, শ্রদ্ধা এখন উদ্যোগপতিও। ২০২২ সালে তিনি ডেমি-ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘পালমোনাস’-এর সহ-প্রতিষ্ঠাতা হন। ব্র্যান্ডটি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতেও হাজির হয়েছিল এবং শার্কস নমিতা থাপ্পার ও রিতেশ আগরওয়ালের কাছ থেকে ১.২৬ কোটি টাকার বিনিয়োগ পেয়েছিল। তাঁর লিঙ্কডিন প্রোফাইলে গেলে দেখা যাবে, সেখানে উদ্যোগপতি হিসেবে একাধিক কাজের কথা উল্লেখ করেছেন শিল্পা। লন্ডনের 'স্টারবাক্স'-এও কাজ করেছেন তিনি। কাজ করেছেন 'স্যান্ডউইচ মেকার' হিসেবেও। তা সত্ত্বেও কেন এমন কাণ্ড? উত্তর যদিও এখনও মেলেনি লিঙ্কডিনের তরফে।

অভিনেত্রী হিসাবে শ্রদ্ধাকে শেষ দেখা গিয়েছে 'স্ত্রী ২' ছবিতে, যা গত বছর স্বাধীনতা দিবসে মুক্তি পেয়ে বক্স অফিসে ৮৫৭ কোটি টাকা আয় করেছিল। পরিচালক অমর কৌশিকের এই হরর-কমেডি ছিল স্ত্রী ছবির সিক্যুয়েল। নির্মাতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি মুক্তি পাবে ২০২৭ সালে।

এখানেই শেষ নয়, শ্রদ্ধাকে দেখা যাবে নিখিল দ্বিবেদীর ছবি 'নাগিন'-এও। পরিচালক জানিয়েছেন, ইচ্ছাধারী নাগিন চরিত্রে শ্রদ্ধাই তাঁর প্রথম ও একমাত্র পছন্দ। ছবিটি এই বছরই ফ্লোরে যাচ্ছে।


```