Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'আমি তো ভুলেই গেছিলাম...', বিয়ে বাড়িতে আনলিমিটেড ফুচকা পেয়ে কী এমন করলেন শ্রদ্ধা!

শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী, তা কারও অজানা নয়। মিষ্টি জিলিপি থেকে শুরু করে ফল, বড়াপাও, ধোসা — সব কিছুর প্রতি তাঁর ভালবাসা স্পষ্ট।

'আমি তো ভুলেই গেছিলাম...', বিয়ে বাড়িতে আনলিমিটেড ফুচকা পেয়ে কী এমন করলেন শ্রদ্ধা!

শ্রদ্ধা কাপুর

শেষ আপডেট: 23 February 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী, তা কারও অজানা নয়। মিষ্টি জিলিপি থেকে শুরু করে ফল, বড়াপাও, ধোসা — সব কিছুর প্রতি তাঁর ভালবাসা যে ঠিক কতটা, তা তিনি বুঝিয়ে দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফের মজার ছবি শেয়ার করলেন অভিনেত্রী। প্রথম ছবিতেই দেখা গেল তাঁর হাতে ফুচকার বাটি! শেষ ছবিতে শ্রদ্ধাকে দেখা গেল হাতে একটা ভাঁড় ধরে থাকতে। তাঁর মধ্যে কী রয়েছে, সে ব্যাপারে অবশ্য রহস্য রেখেছেন তিনি।  

ছবির সঙ্গে শ্রদ্ধা লিখেছেন মজার ক্যাপশন — 'গুনতে ভুলে গিয়েছিলাম, তারপর মনে পড়ল বিয়েতে তো পাণিপুরি আনলিমিটেড হয়! #panipurilovers' 

এর আগেও শ্রদ্ধা খাবার সংক্রান্ত পোস্ট করে মন জয় করেছেন ভক্তদের। কয়েকদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে পেঁপের ছবি শেয়ার করেছিলেন। সঙ্গে ছিল একটি মজার পোল, যেখানে তিনি জানতে চেয়েছিলেন — সেই পেঁপেতে চাট মশলা রয়েছে কি না। পরের স্টোরিতেই মশলা ভর্তি একটা বাটির ছবি দিয়ে যেন সেই প্রশ্নের উত্তরই দিয়ে দিলেন তিনি। লিখলেন, 'ভগবান পেঁপে বানিয়েছেন শুধুমাত্র চাট করে খাওয়ার জন্য!'  

শুধু নিজের খাবার নয়, প্রেমের গুঞ্জনে থাকা রাহুল মোদীর সঙ্গেও খাবারের মুহূর্ত শেয়ার করেন শ্রদ্ধা। কিছুদিন আগেই তাঁদের একসঙ্গে ড্রাইভে বেরোনোর ছবি ভাইরাল হয়। এক অন্যরকম বড়াপাও! সাধারণ আলুর বদলে বানে ভর্তি ছিল ভাজি আর কাঁচা পেঁয়াজ। মজার ছলে রাহুলকে ট্যাগ করে শ্রদ্ধা লিখেছিলেন, 'বড়াপাও খাওয়ানোর জন্য তোমায় এমনই বিরক্ত করব আমি!' 


```