Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শ্রদ্ধা কাপুর মোদীকে ছাড়িয়ে গেলেন ইনস্টায়! 'স্ত্রী ২' রিলিজ হতেই চড়চড়িয়ে বাড়ল ফলোয়ার

এখন শ্রদ্ধা ভারতীয়দের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ইনস্টায়। তাঁর সামনে আছেন ২৭ কোটি ফলোয়ারের বিরাট কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়া, যাঁর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৮ লক্ষ।

শ্রদ্ধা কাপুর মোদীকে ছাড়িয়ে গেলেন ইনস্টায়! 'স্ত্রী ২' রিলিজ হতেই চড়চড়িয়ে বাড়ল ফলোয়ার

শ্রদ্ধা কাপুর।

শেষ আপডেট: 21 August 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগে দুর্দান্ত সাফল্য পেয়েছিল 'স্ত্রী' ছবি। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের রসায়নে মজেছিলেন দর্শকরা। সঙ্গে উপরি পাওনা ছিল, পঙ্কজ ত্রিপাঠীর কমিক রিলিফ। এবার এসেছে ‘স্ত্রী ২’। ১৪ অগস্ট মুক্তি পাওয়ার পরেই হিট করেছে সিনেমা। ফলে সাফল্যের জোয়ারে ভাসছেন শ্রদ্ধা কাপুর। 

সেই জোয়ারেই আরও ঢেউ তুলেছে, শ্রদ্ধার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। সেখানে হু হু করে ফলোয়ারের সংখ্যা বেড়ে চলেছে শ্রদ্ধার। এতটাই বেড়েছে, যে তা পৌঁছেছে ৯ কোটি ১৫ লক্ষে! এই করেই তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ।  

তবে কেবল ফলোয়ার নয়,  বক্স অফিসেও নতুন ছবির আয়ের অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার সঙ্গেই আছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। মুক্তির মাত্র চতুর্থ দিনে ২০০ কোটি ক্লাবের সদস্য হয়েছে এই ছবি। দৌড় শুরু হয়েছে ৩০০ কোটির।

শুধু বিপুল আয়ই নয়, বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ডও গড়ছে শ্রদ্ধার এই ছবি। নারীকেন্দ্রিক ছবি হিসেবে এর আগে এমন কোনও ছবি ৩০০ কোটির ক্লাবের দৌড়ে সামিল হয়নি। সেই দিক থেকে শ্রদ্ধার সাফল্যের মুকুটে আরও একটি বিশেষ পালক যোগ হয়েছে।

তবে ইনস্টাগ্রামে এক লাফে এত বেশি ফলোয়ার বেড়ে যাওয়া খুব একটা দেখা যায় না। এখন শ্রদ্ধা ভারতীয়দের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ইনস্টায়। তাঁর সামনে আছেন ২৭ কোটি ফলোয়ারের বিরাট কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়া, যাঁর ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৮ লক্ষ।


```