Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোহিনী কি আড়ালে রাখতে চেয়েছিলেন সম্পর্ক, ঘনিষ্ঠ ছবি পোস্ট করেও ডিলিট করলেন শোভন

সোশ্যাল মিডিয়ায় সোহিনীর সঙ্গে ছবি পোস্ট শোভনের। তবে বেলা গড়াতেই ফেসবুক থেকে উধাও সেই ছবিগুলি।

সোহিনী কি আড়ালে রাখতে চেয়েছিলেন সম্পর্ক, ঘনিষ্ঠ ছবি পোস্ট করেও ডিলিট করলেন শোভন

শেষ আপডেট: 2 November 2023 16:28

দ্য ওয়াল ব্যুরো: দু'জনেরই সম্পর্ক ভেঙেছে কয়েক মাস আগে। এরপর থেকেই টলিউডে জল্পনা ছড়ায় যে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার ও সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। তবে দু'পক্ষের কেউই স্বীকার করছিলেন না সে কথা। তবে সেই কানাঘুষো অবশেষে সত্যিই হল। বৃহস্পতিবার সকালে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন প্রেমপর্বের কথা একপ্রকার স্বীকার করে নিলেন শোভন।

তারকারা চুপিচুপি প্রেম করবেন, আর সে কথা পাঁচ কান হবে না, তা আবার হয় নাকি! টলিউডের মতো ছোট ইন্ডাস্ট্রিতে হাওয়ায় কথা রটে। শোভন ও সোহিনীর প্রেমের কাহিনিও সেরকম আকছার শোনা যাচ্ছিল। বন্ধুদের গ্রুপে দু'জনের একসঙ্গে থাকার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু শুধু যুগলের ছবি দেখা যায়নি। তারপরে প্রেমের জল্পনা চললেও তাতে কেউই সিলমোহর দিতে পারছিলেন না। তবে এবার শোভন নিজেদের ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন, তাঁরা প্রেম করছেন।

বৃহস্পতিবার সকালের সেই পোস্ট যদিও বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়া থেকে উধাও। কিন্তু ছবিগুলো স্ক্রিনশট হয়ে ঘুরছে ভার্চুয়াল মাধ্যমে। সেখানে তিনটে ছবির সঙ্গে ক্যাপশনেও প্রেমের বার্তা দিয়েছিলেন শোভন। তাতে লেখা ছিল, "শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল..." তবে সেই পোস্ট শোভন কেন মুছে ফেললেন, তা অবশ্য জানা যায়নি। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, সোহিনীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন শোভন। পিছনে ফাঁকা গাছপালা ঘেরা ফাঁকা জমি। ধারণা করা হচ্ছে, কোনও গ্রামে গিয়ে এই ছবিটি তুলেছেন যুগল।

উল্লেখ্য, সঙ্গীতশিল্পী ইমনের সঙ্গে ব্রেকআপের পর শোভন প্রেম করছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে। তবে মাসকয়েক আগে সেই সম্পর্কও ভেঙে যায়। এদিকে প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে সম্প্রতি বেরিয়ে আসেন সোহিনীও। এর কয়েকদিন পর থেকেই বন্ধুদের গ্রুপে শোভন-সোহিনীর একসঙ্গে উপস্থিতি ঘিরে ক্রমশ প্রেমের জল্পনা দানা বাঁধছিল। তবে দু'জনেরই কিছুদিন আগে ব্রেকআপ হওয়ায় কেউই ভাবতে পারেননি এত তাড়াতাড়ি তাঁরা নতুন সম্পর্কে জড়াবেন। যদিও নিজেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হোক, তেমনটা কখনওই চাননি শোভন বা সোহিনী দু'জনেই। এখন প্রশ্ন উঠছে, সোহিনী একাই কি এই সম্পর্কের কথা আড়ালে রাখতে চেয়েছিলেন? যে কারণে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেও ডিলিট করে দিলেন শোভন।


```