Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করণ কি ‘বলিউডের অ্যাটলি’? প্রশ্ন শুনে কী বললেন ‘জওয়ান’ পরিচালক

করণ কি ‘বলিউডের অ্যাটলি’? প্রশ্ন শুনে কী বললেন ‘জওয়ান’ পরিচালক

শেষ আপডেট: 6 October 2023 15:07

দ্য ওয়াল ব্যুরো: ‘জওয়ান’ দিয়ে হিন্দি ছবির জগতে পা রেখেছেন জনপ্রিয় তামিল পরিচালক অ্যাটলি। শাহরুখের সঙ্গে তাঁর এই সিনেমা গোটা বিশ্বজুড়েই রমরমিয়ে ব্যবসা করছে। ইতিমধ্যে বেশ কিছু রেকর্ডও ভেঙে দিয়েছে। এর পাশাপাশি উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে যে অদৃশ্য গণ্ডি রয়েছে, সেটাও যেন একধাক্কায় মুছে দিয়েছেন পরিচালক। একসময় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘দক্ষিণ ভারতের করণ জোহর’ বলা হতো তাঁকে। এবার পাল্টা অ্যাটলিকে জিজ্ঞাসা করা হল, ‘করণ জোহরকে কি হিন্দি ছবির অ্যাটলি বলা যায়?’

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত কনক্লেভে হাজির হয়েছিলেন পরিচালক। আর সেখানেই সাংবাদিকের এমন প্রশ্নের মুখে পড়েন অ্যাটলি। যদিও প্রশ্ন শুনে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি একেবারে উড়িয়ে দেন। একইসঙ্গে বলেন, “আমি মূলত অ্যাকশন সিনেমা করি। অন্যদিকে করণ স্যার রোম্যান্টিক ছবি বানান। তাই আমাদের মধ্যে কোনও তুলনা করাই উচিত না। আর উনি বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। ওঁর কাছে আমরা নগন্য।” কিন্তু দু’জনের ছবির জঁর যদি আলাদা হয়, তাহলে কেন তামিল ইন্ডাস্ট্রিতে তাঁদের তুলনা হতো?

সাংবাদিকের প্রশ্ন শুনে তারও জবাব দিয়েছেন অ্যাটলি। পরিচালক বলেন, “আমার প্রথম ছবি ‘রাজা-রানি’ ছিল রোম্যান্টিক জঁরের ছবি। বেস্ট ডেবিউ ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ঘটনাচক্রে ওইসময় চেন্নাইয়ে শাহরুখ খান ছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রোমোশনের জন্য। ওঁকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখে তাঁর ম্যানেজারের কাছে ছবি তোলার অনুরোধ করেছিলাম। সেখানে এক বন্ধু আমায় ‘দক্ষিণ ভারতের করণ জোহর’ বলে পরিচয় করায় শাহরুখ স্যারের সঙ্গে। উনি কথাটা শুনে হেসে আমায় জড়িয়ে ধরেছিলেন।"

অ্যাটলি ও শাহরুখের সেই প্রথম ছবি

তবে করণ জোহরের সঙ্গেও তাঁর অনেক পুরনো পরিচয় রয়েছে বলে জানিয়েছেন অ্যাটলি। ‘জওয়ান’-এর পরিচালকের কথায়, “রেড চিলিজের থেকে যখন আমার কাছে হিন্দি ছবি বানানোর প্রস্তাব এল, আমি মুম্বইয়ে গিয়ে শাহরুখ স্যারের সঙ্গে দেখা করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেমন ছবি চাইছেন আমার থেকে। জবাবে উনি বলেন, ‘আমি অ্যাটলির সিনেমা চাই।’ বাকিটা আমি বুঝে গিয়েছিলাম। আর এই গোটা বিষয়টাই জানতেন করণ জোহর। এর আগে উনি নিজেও বহুবার আমায় বলিউডে এসে হিন্দি ছবি বানানোর কথা বলেছেন।”


```