Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বলিউডে অভিনেতারা আকাশছোঁয়া পারিশ্রমিক চান, এরকম চললে পরিচালকরাও আর ডাকবেন না: সুজিত সরকার

এক সাক্ষাৎকারে তিনি হিন্দি সিনেমার ব্যর্থতার কারণ হিসাবে দু'টি মূল সমস্যার দিকে ইঙ্গিত করেন পরিচালক সুজিত সরকার।

বলিউডে অভিনেতারা আকাশছোঁয়া পারিশ্রমিক চান, এরকম চললে পরিচালকরাও আর ডাকবেন না: সুজিত সরকার

পরিচালক সুজিত সরকার

শেষ আপডেট: 18 April 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের শুরুটা খুব একটা ভাল যাচ্ছে না বলিউডের জন্য। একের পর এক বড় বাজেটের ছবি ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। এমনকি ঈদে মুক্তি পাওয়া সলমন খানের 'সিকান্দার' ছবিও আশানুরূপ সাড়া পায়নি। দর্শক টানতে ব্যর্থ হচ্ছেন বহু নামী পরিচালক ও অভিনেতাও। এই পরিস্থিতিতে বলিউডের সংকট নিয়ে এবার মুখ খুললেন পরিচালক সুজিত সরকার। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হিন্দি সিনেমার ব্যর্থতার কারণ হিসাবে দু'টি মূল সমস্যার দিকে ইঙ্গিত করেন।

'ঝুঁকি নিচ্ছেন না নির্মাতারা'

সুজিতের মতে, বলিউডে গল্প বলার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে গেছে। তিনি বলেন, "আমি মনে করি, নির্মাতা ও প্রযোজকরা—যারা মূলত সৃজনশীল মানুষ—তাঁরা এখন আর ঝুঁকি নিতে চাইছেন না। একই পুরোনো গল্প ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। আসল কথা হল, আপনাকে নতুন কিছু নিয়ে আসতেই হবে—যে কোনও ঘরানার হোক না কেন।"

'অভিনেতাদের পারিশ্রমিক কমানো উচিত'

পরিচালকের মতে, আরেকটি বড় সমস্যা হচ্ছে জনপ্রিয় অভিনেতাদের পারিশ্রমিক। তিনি বলেন, "আমি কারও সহকারী দল বা চার্জ নিয়ে বেশি কিছু বলব না, কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি—জনপ্রিয় অভিনেতাদের পারিশ্রমিক কমানো উচিত। বম্বের অভিনেতারা অনেক বেশি টাকা চায়, এরকম চললে পরিচালকরাও ডাকবে না।"

সুজিত আরও জানান, তাঁর প্রযোজনা সংস্থা 'রাইজিং সান ফিল্মস'-এ বাজেট নিয়ন্ত্রণে রেখে কাজ করা হয়। তিনি বলেন, "আমরা সবসময় খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আমাদের ছবিগুলোর বাজেট কখনওই আকাশছোঁয়া হয়নি। আমরা এমন অভিনেতাদের সঙ্গেই কাজ করি, যারা জানেন—সুজিত সরকারের সঙ্গে কাজ মানেই সেটাও একরকম কম খরচে, মানসম্পন্ন ছবি বানানো।"

এই বছরের বক্স অফিসে এখন পর্যন্ত একমাত্র উল্লেখযোগ্য সফল ছবি ভিকি কৌশলের 'ছাভা'। যখন একের পর এক বড় বাজেটের ছবি মুখ থুবড়ে পড়ছে, তখন এই ছবি সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে ইন্ডাস্ট্রিকে।


```