Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Sholay: শোলে ফিরছে ‘অরিজিনাল এন্ডিং’ নিয়ে, গব্বরের মৃত্যুর আসল কারণ কেন এতদিন দেখানো যায়নি!

যে সমাপ্তি দর্শক এত বছর ধরে দেখে এসেছেন, তাতে গব্বর সিংহকে (অমজাদ খান) পুলিশ গ্রেফতার করে এবং ঠাকুর বালদেব সিংহ (সঞ্জীব কুমার) আইন নিজের হাতে তুলে নেন না। কিন্তু সেলিম–জাভেদের লেখা আসল ক্লাইম্যাক্সে গল্প ছিল অন্য। ঠাকুর নিজের কাঁটাওলা জুতো দিয়ে গব্বরকে হত্যা করেন। পরিবার ধ্বংসের প্রতিশোধ সেখানেই নেন তিনি। কোনও পুলিশি হস্তক্ষেপের সুযোগই দেননি তিনি—বরং ঠাকুরের ব্যক্তিগত প্রতিশোধই ছিল ছবির শেষ দৃশ্য।

Sholay: শোলে ফিরছে ‘অরিজিনাল এন্ডিং’ নিয়ে, গব্বরের মৃত্যুর আসল কারণ কেন এতদিন দেখানো যায়নি!

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 November 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক ছবি ‘শোলে’ (Sholay Re release) ফের মুক্তি পেতে চলেছে নতুন রূপে—এইবার অত্যাধুনিক ফোর-কে রিস্টোরড ভার্সনে। ঠিক যেমন কিছুদিন আগে ‘অরন্যের দিনরাত্রি’ ছবিটি ফোর-কে ভার্সনে রেস্টোর করা হয়েছে। তবে শোলে-র পুনরায় মুক্তিতে বাড়তি চমক থাকছে। প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে সেই অরিজিনাল এন্ডিং (Sholay Original ending) তথা আসল সমাপ্তি। যা ১৯৭৫ সালে সেন্সর বোর্ডের চাপে বাদ দেওয়া হয়েছিল। 

কেন বাদ পড়েছিল আসল ক্লাইম্যাক্স? 
পরিচালক রমেশ সিপ্পি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবির মুক্তির ঠিক আগের মুহূর্তে সেন্সর বোর্ড তাঁদের ক্লাইম্যাক্স বদলাতে বাধ্য করে। কারণ, তখন দেশে ইমার্জেন্সি তথা জরুরি অবস্থা চলছে। সেই সময় মতপ্রকাশের স্বাধীনতার উপর কঠোর নজরদারি ছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে প্রযোজকের সংঘাতে যাওয়ার অবস্থা ছিল না। তাই আপত্তির মুখে সিপ্পি দল নতুন সমাপ্তি শ্যুট করেন। সেন্সর বোর্ডের দাবি ছিল—আসল সমাপ্তি অতিরিক্ত হিংস্র, এবং ইমার্জেন্সির সময়ে সেই দৃশ্য প্রকাশ্যে দেখানো ঠিক হবে না।

আসল সমাপ্তিতে কী ছিল? (How Gabbar was killed)
যে সমাপ্তি দর্শক এত বছর ধরে দেখে এসেছেন, তাতে গব্বর সিংহকে (অমজাদ খান) পুলিশ গ্রেফতার করে এবং ঠাকুর বালদেব সিংহ (সঞ্জীব কুমার) আইন নিজের হাতে তুলে নেন না। কিন্তু সেলিম–জাভেদের লেখা আসল ক্লাইম্যাক্সে গল্প ছিল অন্য। ঠাকুর নিজের কাঁটাওলা জুতো দিয়ে গব্বরকে হত্যা করেন। পরিবার ধ্বংসের প্রতিশোধ সেখানেই নেন তিনি। কোনও পুলিশি হস্তক্ষেপের সুযোগই দেননি তিনি—বরং ঠাকুরের ব্যক্তিগত প্রতিশোধই ছিল ছবির শেষ দৃশ্য। রমেশ সিপ্পির কথায়, “খুব বেশি পার্থক্য নেই, তবে আসল সমাপ্তিতে ঠাকুর প্রতিশোধ নেয় এবং গব্বরকে মেরে ফেলে। সেন্সর বোর্ডের আপত্তিতে সেই দৃশ্য বাদ দিতে হয়েছিল।”

৫০ বছর পর দর্শকের সামনে ‘নিষিদ্ধ’ সমাপ্তি (Sholay 50 years)
শোলে মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। ৫০ বছর পূর্তিতে রমেশ সিপ্পি ঘোষণা করেছেন—এইবার দর্শকেরা দেখতে পাবেন সেই প্রকৃত সমাপ্তি, যা তিনি আগে থেকে ভেবেই রেখেছিলেন। ছবির এই নতুন সংস্করণের নাম রাখা হয়েছে ‘শোলে দ্য ফাইনাল কাট’ (Sholay: The Final Cut) এবং এটি মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চন, অমজাদ খান, আসরানিদের অভিনয়ে তৈরি শোলে ভারতীয় সিনেমায় কালজয়ী। বক্স অফিসে ইতিহাস লিখেছিল রমেশ সিপ্পির এই ছবি। পুনরায় মুক্তি ফের তেমন আগ্রহ তৈরি করতে পারবে কিনা এখন সেটাই দেখার।


```