Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ওকে তো আমি বিয়ে করতে চেয়েছিলাম', অমিতাভকে জন্মদিনে জড়িয়ে ধরে আর কী বললেন শিল্পা শিরোডকর?

অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সহ-অভিনেত্রী শিল্পা শিরোডকর জানালেন এক গোপন কথা।

'ওকে তো আমি বিয়ে করতে চেয়েছিলাম', অমিতাভকে জন্মদিনে জড়িয়ে ধরে আর কী বললেন শিল্পা শিরোডকর?

অমিতাভ বচ্চন ও শিল্পা শিরোডকর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 October 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ ১১ অক্টোবর, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তাঁর ৮৩তম জন্মদিন উদযাপন করছেন। বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানালেও, এবার সবাইকে চমকে দিয়ে শুভেচ্ছা জানালেন তাঁর 'খুদা গাওয়া' (১৯৯২) ছবির সহ-অভিনেত্রী ও 'বিগ বস ১৮' খ্যাত শিল্পা শিরোডকর।

শিল্পা শুধু দীর্ঘ জীবন কামনাই করেননি, একই সঙ্গে একটি মজার গোপন কথা ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, ফ্যান থাকাকালীন তিনি গোপনে অমিতাভ বচ্চনকে বিয়ে করতে চেয়েছিলেন!

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'খুদা গাওয়া' ছবির সেট থেকে দুটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, শিল্পা অমিতাভকে জড়িয়ে ধরেছেন। অন্য ছবিটি সাদা-কালো, যেখানে শিল্পাকে পুলিশের পোশাকে এবং বিগ বি-কে তাঁর পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে শিল্পা লেখেন, "যে মানুষটিকে আমি ফ্যান থাকাকালীন গোপনে বিয়ে করতে চেয়েছিলাম, আর যিনি সহ-অভিনেতা হিসেবে আমাকে অনেক কিছু শিখিয়েছেন! অমিত জি-কে জানাই চমৎকার জন্মদিনের শুভেচ্ছা! আপনি যেন আরও অনেক বছর আমাদের পর্দা আলোকিত করে রাখেন, অমিতাভ বচ্চন।"

শিল্পার এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের কমেন্টে ভরে যায়। অনেকেই অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, "হ্যাপি বার্থডে, লিজেন্ড"। আবার কেউ মন্তব্য করেছেন, "আমার সবচেয়ে পছন্দের দুই মানুষ হলেন শিল্পা ম্যাম এবং অমিতাভ বচ্চন।"


```