Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ইনস্টা-স্টোরি পোস্ট করলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এই প্রথম, কী বললেন

দ্য ওয়াল ব্যুরো: পর্নোগ্রাফি কেলেঙ্কারিতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরে ঝড় বয়ে গিয়েছে গোটা দেশে। কিন্তু আশ্চর্যজনক ভাবে নীরব ছিলেন শিল্পা শেঠি। তাঁর কোনও প্রতিক্রিয়া কোথাও মেলেনি। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিন

ইনস্টা-স্টোরি পোস্ট করলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এই প্রথম, কী বললেন

শেষ আপডেট: 23 July 2021 05:29

দ্য ওয়াল ব্যুরো: পর্নোগ্রাফি কেলেঙ্কারিতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরে ঝড় বয়ে গিয়েছে গোটা দেশে। কিন্তু আশ্চর্যজনক ভাবে নীরব ছিলেন শিল্পা শেঠি। তাঁর কোনও প্রতিক্রিয়া কোথাও মেলেনি। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। রাজ কুন্দ্রার গ্রেফতারির পরে এটাই তাঁর প্রথম বক্তব্য ইনস্টাগ্রামে। কী রয়েছে সে পোস্টে? বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের পাতার ছবি পোস্ট করেন শিল্পা। সেখানে বিদেশি লেখক জেমস থার্বারের একটি উক্তি দেখা যায়। সে কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমরা পেছন ফিরে দেখি, কারা আমাদের আঘাত করল। হতাশ হয়ে ভাগ্যকে দুষি আমরা। আমরা সামনে এগোতে ভয় পাই। কাজ হারানোর ভয়, অসুখবিসুখের ভয়, মৃত্যুশোকের ভয় আমাদের পেয়ে বসে। ...আমি বড় করে নিঃশ্বাস নিয়ে ভাবি, আমি ভাগ্যবান কারণ আমি জীবিত। আমি আগেও অনেক চ্যালেঞ্জ পার করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু আজকের দিনটা বেঁচে নেওয়া থেকে কেউ আমায় আটকাতে পারবে না।'

অনেকেই মনে করছেন, অভিনেত্রী বোঝাতে চাইছেন, রাজ কুন্দ্রার গ্রেফতারি ও পারিপার্শ্বিক তুমুল জটিলতার মধ্যেও পজিটিভ থাকার চেষ্টা করছেন তিনি। ১৯ জুলাই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। গত কয়েক বছর ধরে পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে বিদেশের প্ল্যাটফর্মে আপলোড করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার চার দিন পরে শিল্পার তরফে এই প্রথম কোনও সাড়া পাওয়া গেল।

```