Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পুষ্পা'রাজত্বে সম্রাটের আসনে 'বহুরূপী'! বাংলা ছবির দুর্দিনে কোটি কোটি আয় নিয়ে কী বললেন শিবু

এই ছবি দেখার পর এটি নিয়ে ভাববেন, আলোচনা করবেন—তেমনই একটি সিনেমা ‘বহুরূপী’। কেটেছে ১০ সপ্তাহ। তারপরেও বক্স অফিসে একের পর এক ঝোড়ো ইনিংস ‘বহুরূপী’র।

'পুষ্পা'রাজত্বে সম্রাটের আসনে 'বহুরূপী'! বাংলা ছবির দুর্দিনে কোটি কোটি আয় নিয়ে কী বললেন শিবু

ফাইল চিত্র: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 20 December 2024 19:39

অন্বেষা বিশ্বাস

যাঁরা মনে করেন সিনেমা মানে শুধু প্রেমের গল্প বা মিষ্টি হাসি নয়, বরং এমন কিছু, যা আমাদের গভীরভাবে ভাবায়, তাঁদের জন্য 'বহুরূপী'। যাঁরা মনে করেন, সিনেমা শুধুই বিনোদন নয়, জীবনের কঠিন সত্যও তুলে ধরতে পারে, তাঁদের জন্য ‘বহুরূপী’ এক অন্য রকম অভিজ্ঞতা। ‘বহুরূপী’ এমন এক সিনেমা, যা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। সেই অনুভূতি ছাড়া ২ ঘণ্টা ৩৫ মিনিট পর বেরোনই সম্ভব না সিনেমা-হল থেকে। যাঁরা সিনেমায় জীবনের স্পর্শ খুঁজে পান, তাঁদের জন্য এই সিনেমা। 

এই ছবি দেখার পর এটি নিয়ে ভাববেন, আলোচনা করবেন—তেমনই একটি সিনেমা ‘বহুরূপী’। কেটেছে ১০ সপ্তাহ। তারপরেও বক্স অফিসে একের পর এক ঝোড়ো ইনিংস ‘বহুরূপী’র। এখনও ছবির প্রচুর শো প্রায় হাউসফুল। প্রশংসা পেয়েছে মিউজিক অ্যালবামের জন্যও। এই সাফল্যে আপ্লুত ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু ‘বহুরূপী’ নয়, এই সাফল্যকে তাঁরা বাংলা সিনেমার জয় হিসেবেও দেখছেন।

বাংলা ছবির 'খারাপ সময়'-এ দাঁড়িয়ে মুক্তির ৬৮তম দিনে ছবিটি ১৭.২৫ কোটি আয় করেছে এবং এখনও থিয়েটারগুলিতে প্রথমের মতোই দর্শকের ভিড় জমে আছে। কলকাতায় 'পুষ্পা ২'-কে বলে বলে গোল দিচ্ছে 'বহুরূপী’। এক কথায় ইতিহাস গড়েছে আয়ের দিক থেকে। না, তবে কেবল কলকাতা বা বাংলায় নয়। 'বহুরূপী' সমানভাবে সমাদৃত হয়েছে প্রবাসী বাঙালিদের কাছেও। ভারতের বিভিন্ন রাজ্য তো বটেই বিদেশের মাটি থেকেও শিবপ্রসাদ এবং নন্দিতার জুটির এই ছবির প্রশংসা ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই বিরাট সাফল্য নিয়ে কী বললেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ?

দ্য ওয়ালের তরফ থেকে যোগাযোগ করা হল শিবপ্রসাদের সঙ্গে। প্রথমেই প্রশ্ন করা হল-

বক্স অফিস কালেকশনে 'পুষ্পা ২'-কে ছাপিয়ে গেল ‘বহুরূপী’। সাফল্যে কতটা খুশি?

প্রশ্ন শুনে প্রথমেই ছবি দু'টির তুলনা এড়িয়ে গেলেন পরিচালক। তারপরে বললেন, 'এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ হল দর্শকরা। সিনেমাটি মানুষের ভালবাসা পেয়েছে। হলের মালিকদের ভালবাসা পেয়েছে। যাঁরা বাংলা সিনেমা ভালবাসেন, তাঁদের ভালবাসা আর বাংলা ছবির প্রতি বিশ্বাসের জন্য এই বিরাট সাফল্যের মুখ দেখেছে ‘বহুরূপী’। এটাই সিনেমাটির সবচেয়ে বড় প্রাপ্তি। 

‘বহুরূপী’র এই বিরাট সাফল্যের পিছনে আসল কারণ কী?

অভিনেতা-পরিচালক বলেন, 'প্রতিটা সিনেমাই একই রকম ভালবাসা ও নিষ্ঠা নিয়েই করার চেষ্টা করি। কখন যে কোন ছবি মানুষের অনেক কাছের হয়ে যাবে, তা বলা যায় না। মনে করি সবই ভগবানের হাতে থাকে। আসলে এটা আমার ভাগ্য নয়। ‘বহুরূপী’-র ভাগ্য। এমন অনেক ছবি রয়েছে, যা আমি বিশাল উদ্দীপনা নিয়ে করেছি। কিন্তু সেগুলো যে বিরাট সাফল্য পেয়েছে এমন নয়। আসলে আমি মনে করি, উপরওয়ালা কেউ একজন আছেন, তিনিই সব স্ক্রিপট লিখছেন। তিনিই সব সিদ্ধান্ত নেন। আমার তপস্যায় তিনি তুষ্ট হলে, তার ফল আমি পাবই।'

‘বহুরূপী’র মতো গল্প হলেই ছবি হিট? বাংলা সিনেমা কি তবে এমন গল্প পাচ্ছে না?

উত্তরে শিবপ্রসাদ বলেন, 'আসলে ব্যাপারটা তেমন নয়। বাংলার মাটিতে এমন অনেক গল্প আছে। আমরা খুঁজে পাচ্ছি না। 'খারাপ সময়' বলে তো ওভাবে কিছু হয় না। আমাদের খুঁজতে হবে ভাল ভাল গল্প। ‘বহুরূপী’র মধ্যে হয়তো এমনই কিছু গল্প আমি বলতে পেরেছি, যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আমাদের বাংলা সাহিত্যে প্রচুর এমন গল্প আছে। শুধু যেটা দরকার, তা হল সিনেমার পর্দায় সেগুলোকে তুলে ধরা। তবে গল্পগুলোকে বলতে হবে আজকের মতো করে। অর্থাৎ আধুনিক ঢঙে। তবেই সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছিয়ে যাবে। মানুষ দেখতে চায় বাংলার মাটির গল্প কতটা নতুন করে বলা হচ্ছে! সেটা বাংলার গান হতে পারে। কখনও সেটা 'ডাকাতিয়া বাঁশি'র মতো গান হবে। কখনও সেটা 'শিমুল পলাশ'-এর মতো গান হবে। তাহলে হয়তো প্রতিটা বাংলা সিনেমাই সাফল্যের মুখ দেখবে।'


```