Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন হঠাৎ এগিয়ে এল ‘আমার বস’-এর মুক্তি? নেপথ্যে দেব-ভক্তদের হুমকি! শিবপ্রসাদ বললেন...

এই বছরের গোড়ার দিকে  কোনও এক মঙ্গলবার। উইন্ডোজের অন্যতম প্রধান জিনিয়া সেন একটি স্ক্রিনশট শেয়ার করেন।

কেন হঠাৎ এগিয়ে এল ‘আমার বস’-এর মুক্তি? নেপথ্যে দেব-ভক্তদের হুমকি! শিবপ্রসাদ বললেন...

Bengali Movie

শেষ আপডেট: 11 March 2025 21:24

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল আগামী ১৬ মে নাও মুক্তি  পেতে পারে শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'আমার বস'। কানাঘুষো শোনা যাচ্ছিল, ওই দিনেই 'ধূমকেতু' মুক্তি পাবে এই খবর আসার সঙ্গে সঙ্গেই নাকি তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। অবশেষে সামনে এল মুক্তির নতুন তারিখ। একই সঙ্গে এও জানা গেল, কেন এগিয়ে দেওয়া হল এই ছবির রিলিজ ডেট। 

জানিয়ে রাখা যাক, ছবি মুক্তি পাচ্ছে আগামী ৯ মে। কারণ হিসেবে শিবপ্রসাদ বলেন, "আসলে ১১ মে মাতৃদিবস। তাই তার আগে ছবি মুক্তি পেলে সবাই পরিবারের সঙ্গে ছবিটি দেখতে পারবেন। মাকে সঙ্গে নিয়ে হলে যেতে পারবেন। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি।"

তবে আলোচনা থামছে না। এই বছরের গোড়ার দিকে  কোনও এক মঙ্গলবার। উইন্ডোজের অন্যতম প্রধান জিনিয়া সেন একটি স্ক্রিনশট শেয়ার করেন। ভুলে ভরা ফোনেটিক্স, ইংরেজিতে লেখা ওই স্ক্রিনশিটের তর্জমা করলে দাঁড়ায় তা আদপে এক হুমকি। হুমকি দেওয়া হয়েছে শিবপ্রসাদকে। এও বলা হয়েছে, 'দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা।'

এরপরেই লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন জিনিয়া ও শিবপ্রসাদ। দায়ের করেন অভিযোগও। তর্জা এড়াতেই কি এই সিদ্ধান্ত? যদিও অন্দরমহলে স্বস্তির নিঃশ্বাস। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক বিখ্যাত সিনেমাহলের মালিক যিনি আবার টলিউডেরও বেশ ঘনিষ্ঠ দ্য ওয়ালকে বলছেন, "যা হয়েছে ভালই হয়েছে। ব্যবসা হচ্ছে কিনা সেটাই বড় কথা। দুই ছবিই যদি একই দিনে মুক্তি পায় তবে তা ব্যবসার ক্ষতি। এ দিন দিয়ে শিবপ্রসাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ।" 


```