Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

টলিউডেও সুব্রহ্মণ্যম-বিতর্কের আঁচ! শিবু-নন্দিতার নিদান, ‘টক্সিক বস বাতিল করুন’

মন্তব্যের আঁচ এসে পড়ল সিনেমার প্রচারেও। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'আমার বস'-এ প্রচারেও সুব্রহ্মণ্যমকেই বিঁধলেন তাঁরা। তাঁদের প্রকাশ্যে ঘোষণা, 'সে নো টু টক্সিক বস'।

টলিউডেও সুব্রহ্মণ্যম-বিতর্কের আঁচ! শিবু-নন্দিতার নিদান, ‘টক্সিক বস বাতিল করুন’

'টক্সিক বস বাতিল করুন'

শেষ আপডেট: 14 January 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহে কাজ করা উচিৎ ৭০ ঘণ্টা। এই নিদান দিয়েই বিতর্কে জড়িয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। দিন কয়েক আগে  ‘লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড’-এর কর্তা এস এন সুব্রহ্মণ্যমও নিদান দিয়েছেন ৯০ ঘণ্টা কাজ করার। শুধু তাই নয়, সেই শিল্পপতি 'রবিবার কতক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন'--তাঁর এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। 

এবার সেই মন্তব্যের আঁচ এসে পড়ল সিনেমার প্রচারেও। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'আমার বস'-এ প্রচারেও সুব্রহ্মণ্যমকেই বিঁধলেন তাঁরা। তাঁদের প্রকাশ্যে ঘোষণা, 'সে নো টু টক্সিক বস'। অর্থাৎ টক্সিক বসকে না বলে দিন। সে যতই তিনি 'আপনার বস' হন না কেন! 

ঠিক কী বলেছিলেন সুব্রহ্মণ্যম? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি দুঃখিত যে আপনাদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদি পারতাম, আমি আরও খুশি হতাম, কারণ আমি নিজে রবিবার কাজ করি।'

এখানেই না থেমে তিনি বলেন, 'বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ আপনার স্ত্রীকে তাকিয়ে থাকবেন? স্ত্রীই বা কতক্ষণ আপনাকে তাকিয়ে দেখবেন?'তাঁর ওই মন্তব্যের পর সমাজের বিভিন্ন স্তরে শুরু হয় তীব্র সমালোচনা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে হর্ষ গোয়েনকা থেকে শুরু করে সকলেই করেন নিন্দে। এবার সে আঁচ টলিউডেও। 

প্রসঙ্গত, আগামী ১৬ মে মুক্তি পাচ্ছে ‘আমার বস'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাখী গুলজারকে। এই ছবির হাত ধরেই বহুদিন পর বাংলা ছবিতে কামব্যাক রাখীর। থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ অনেকেই। 


```