Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Shaunak Sen: কানে বাঙালির জয়জয়কার! শৌনক সেনের ডকুমেন্টরি পেল 'দ্য গোল্ডেন আই অ্যাওয়ার্ড’

দ্য ওয়াল ব্যুরো: ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ভারতের ঝুলিতে এল সেরা তথ্যচিত্রের পুরস্কার (Cannes Film Festival)। কানের মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন এক বাঙালি পরিচালক। দিল্লি নিবাসী শৌনক সেনের (Shaunak Sen) ডকুমেন্টরি ‘অল দ্যাট ব্রিদস’

Shaunak Sen: কানে বাঙালির জয়জয়কার! শৌনক সেনের ডকুমেন্টরি পেল 'দ্য গোল্ডেন আই অ্যাওয়ার্ড’

শেষ আপডেট: 29 May 2022 03:48

দ্য ওয়াল ব্যুরো: ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ভারতের ঝুলিতে এল সেরা তথ্যচিত্রের পুরস্কার (Cannes Film Festival)। কানের মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন এক বাঙালি পরিচালক। দিল্লি নিবাসী শৌনক সেনের (Shaunak Sen) ডকুমেন্টরি ‘অল দ্যাট ব্রিদস’ জিতেছে ‘দ্য গোল্ডেন আই অ্যাওয়ার্ড’ (The Golden Eye Award)।

আরও পড়ুন: হামাগুড়ি দিয়ে টোটোয় চাপেন ছোট্টু, স্টিয়ারিং হাতে দাপিয়ে বেড়ান শহরময়! কে বলে তাঁর পা অসার?

Shaunak Sen

শৌনকের (Shaunak Sen) বানানো তথ্যচিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন কানের বিচারকমণ্ডলী। তাঁরা বলেছেন, এই বিচ্ছিন্নতার পৃথিবীতে ‘অল দ্যাট ব্রিদস’ আমাদের সকলকে মনে করিয়ে দেয় প্রতিটি জীবন মূল্যবান। জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান।’

কান চলচ্চিত্র উৎসবের আগে ‘অল দ্যাট ব্রিদস’ প্রদর্শিত হয়েছিল সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালেও। সেখানেই সেরার তকমা পেয়েছিলেন শৌনক সেন। এবার কানের মঞ্চ থেকে এল সম্মান।

শৌনক তাঁর ছবিটি তৈরি করেছেন পরিযায়ী পাখিদের নিয়ে। মহম্মদ সাউদ আর নাজিম শেহজাদ দুই ভাই। পরিযায়ী পাখি ব্ল্যাক কাইটদের বাঁচাতে চান তাঁরা। সেই কাজেই নিয়োজিত দুই ভাইয়ের জীবন। এই পাখিদের শিকার করা হয়। কিন্তু তাদেরই মরণের হাত থেকে বাঁচিয়ে জীবনে ফেরাতে চান দুই ভাই। কান চলচ্চিত্র উৎসবে সেরা ডকুমেন্টরি ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এই ছবি। শৌনকের কাঁধে ভর করেই এবার কানে বাঙালির জয়জয়কার।


```