Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসপাতালের এআই ছবি ব্যবহার করে সইফের আরোগ্য কামনা, শত্রুঘ্নের পোস্ট ঘিরে চর্চা

ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে বন্ধুবান্ধব প্রত্যেকেই সইফের দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা করছেন। ঘটনার প্রায় তিন দিন পর অভিনেতার সুস্থতা কামনা করলেন শত্রুঘ্ন সিনহা।

হাসপাতালের এআই ছবি ব্যবহার করে সইফের আরোগ্য কামনা, শত্রুঘ্নের পোস্ট ঘিরে চর্চা

শত্রুঘ্ন সিনহা, ইনসেটে এআই ছবি

শেষ আপডেট: 19 January 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে সইফ আলি খানের (Saif Ali Khan Stabbed) উপর হামলার ঘটনায় চর্চা অব্যাহত। বানিজ্যনগরীতে তারকাদের নিরাপত্তায় যে একটা প্রচ্ছন্ন ঢিলেমি রয়েছে, তা নিয়েও আলোচনা চলছে বলিউড মহলে।

সলমন খানের (Salman Khan) আবাসনের বাইরে গুলি চালানোর ঘটনা আগেই ঘটেছে। তার পর আবার সইফের মতো হেভিওয়েট স্টারের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের স্তম্ভিত অনেকেই। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে বন্ধুবান্ধব প্রত্যেকেই সইফের দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা করছেন। ঘটনার প্রায় তিন দিন পর অভিনেতার সুস্থতা কামনা করলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

 

বর্ষীয়ান অভিনেতা এক্স হ্যান্ডেলে লেখেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের সকলের প্রিয় সইফের উপর এই ভয়ঙ্কর হামলা অত্যন্ত দুঃখজনক। ভগবানকে ধন্যবাদ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমার সর্বকালের পছন্দের অভিনেতা রাজ কাপুর, করিনা কাপুর ও পুরো পরিবারের প্রতি সহানুভূতি রইল।' 

হামলার ঘটনার পর অনেক তারকাই সইফকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। কিন্তু শত্রুঘ্নের পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ, আরোগ্য কামনার পাশাপাশি তিনি যে ছবি পোস্ট করেছেন সেটি এআই জেনারেটেড। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে সইফ আর পাশে রয়েছেন স্ত্রী করিনা। 

সইফের উপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সুর চড়িয়ে শত্রুঘ্ন লিখেছেন, 'এই 'ব্লেম গেম' বন্ধ করুন। পুলিশ তাদের কাজ খুব ভালভাবে করছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দয়া করে জটিল করবেন না বিষয়টাকে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলেও আশা করেছেন বর্ষীয়ান অভিনেতা।  তবে পোস্টে তিনি কেন সইফিনার এআই ছবি ব্যবহার করলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।


```