Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমি শুধুুমাত্র ওঁর কথায় ফকির সেজেছিলাম: শত্রুঘ্ন সিনহা

আমার লিপে মহঃ রফির অমর গান ছিল 'সাঁই নাথ, তেরে হাজারো হাত'।

আমি শুধুুমাত্র ওঁর কথায় ফকির সেজেছিলাম: শত্রুঘ্ন সিনহা

মনোজ কুমার, শত্রুঘ্ন সিনহা

শেষ আপডেট: 4 April 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউডের স্বর্ণযুগের অভিনেতা-নির্দেশক মনোজ কুমার। একাধারে সফল অভিনেতা, পরিচালক, গীতিকার, সংলাপ রচয়িতা, হিসেবে বিপুল জনপ্রিয়তা পান মনোজ কুমার। আজ, ৪ এপ্রিল না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭। অভিনেতার প্রয়াণে ‘দ্য ওয়াল’-কে স্মৃতিচারণা তাঁর দীর্ঘদিনের বন্ধুসহকর্মী বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

শত্রুঘ্ন সিনহা জানালেন ‘মনোজ কুমার একাধারে মহান পরিচালক, অভিনেতা, সংলাপ রচয়িতা ছিলেন। কিন্তু সবার আগে তিনি ছিলেন একজন ভাল মানুষ। ফিল্ম জগতের গর্ব এবং আমাদের মহারাষ্ট্র রাজ্যের গর্ব। সত্যিকারের ভারত কুমার ও ভারত রত্ন ছিলেন তিনি। ফিল্মফেয়ার, পদ্ম পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার তিনি পেলেও তাঁর বিশাল ব্যক্তিত্বের কাছে সব কিছুই ছোট।’

ফোনে যখন কথা বলছেন শত্রুঘ্ন, গলা ধরে আসছিল তাঁর। বারবার মনে পড়ে যাচ্ছিল সেই মুহূর্তগুলো, যখন ক্যামেরার এক ফ্রেমে তাঁর সঙ্গে ধরা ছিল ‘ভরত কুমার’কেও। বললেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল লেজেন্ড মনোজ কুমারের সঙ্গে একই ছবিতে কাজ করার। তাঁর সঙ্গে 'ক্রান্তি' ছবিতে কাজ করেছিলাম। যা আজীবন মনে থেকে যাবে।’
১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্রান্তি’ ছবির পরিচালক, প্রযোজক, সম্পাদক মনোজ কুমার নিজেই ছিলেন। এই এক ব্যক্তির বিবিধ ভূমিকায় উত্তরণের প্রশংসা করলেন শত্রুঘ্ন সিনহা। ‘সন্তোষ ছবিতেও তাঁর সঙ্গে কাজ করেছিলাম। আর একটি ছবির কথা যা মনে পড়ছে, তা ১৯৭৭ সালে মুক্তি পাওয়া 'শিরডি সাঁই বাবা'। ওঁর কথাতেই এই ছবিতে আমি এক ‘ডিগ্ল্যামারাইজড’ ফকির চরিত্রে অভিনয় করি। আমার লিপে মহঃ রফির অমর গান ছিল 'সাঁই নাথ, তেরে হাজারো হাত'। এমন এক গান আজও প্রতিটি সাঁই বাবা ভক্তের মধ্যে ভীষণ জনপ্রিয়। সব সাঁই মন্দিরে এ গানটি শোন যায়। প্রথম বার আমি ফকির চরিত্রে অভিনয় করি। পুট্টাপত্তির সাঁই বাবা আমায় দূর থেকে ডেকে বলেছিলেন, ‘কী ভাল অভিনয় করলে, গাইলে, আমি মুগ্ধ হয়ে গেছি।’ 


মনোজ কুমার তাঁর জীবনে অনেকটা জায়গা জুড়ে। আজ তাঁর প্রয়াণে অনেকটাই ফাঁক থেকে গেল, ফোন ছাড়ার ঠিক আগে বললেন, ‘মনোজ কুমারের মতো এত বহুমুখী প্রতিভার মানুষ খুব কম দেখেছি। সবার উপরে তিনি ছিলেন বিরলস্য বিরল এক প্রকৃত ভদ্র মানুষ।’


```