
Ambani pre-wedding
শেষ আপডেট: 4 March 2024 14:23
দ্য ওয়াল ব্যুরো: এ এক বিরল দৃশ্য! তিনজন খান একইসঙ্গে একই স্টেজে নাচ করছেন। এও সম্ভব! মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে এমনই দৃশ্যের দেখা মিলল।
আমির সলমন শাহরুখ, এই তিন খানই বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছে। সেই কারণে তিনজনের মধ্যে প্রতিযোগিতাও তুঙ্গে। এত বছর এক জায়গায় কাজ করতে করতে ঠোকাঠুকি তো লাগবেই। ওঁদেরও লেগেছিল। কখনও আমিরের সঙ্গে সলমন, আবার কখনও সলমনের সঙ্গে শাহরুখের ঝামেলা। আর এই মনোমালিন্য এত দূর অবধি গড়িয়েছিল যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। তবে সেসব দিন গেছে। এত বছর পর এইসব ছোটখাট সমস্যা আর কেউ মনে রাখেননি। তাই আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে স্টেজে উঠে 'নাটু নাটু'-তে নাচ করলেন তিনজনে।
তবে এখানেই শেষ না, সলমন তাঁর 'জিনে কে হ্যা চার দিন' গানে বিখ্যাত ডান্স পোজে নাচলেন। সঙ্গ দিলেন শাহরুখ ও আমির। তারপর আমিরের 'মস্তি কি পাঠশালা' ও শাহরুখের 'ছাইয়া ছাইয়া' গানেও তিনজনে পা মেলালেন।
View this post on Instagram
তাঁদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে নেটিজেনদের নানান মন্তব্যে ভেসেছে কমেন্ট সেকশন। বেশিরভাগই বলেছে, আম্বানির মতো এত বড় শিল্পপতির ছেলের বিয়ে বলেই আমির সলমন ও শাহরুখকে একই স্টেজে দেখা গেল।