Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় পুরস্কার অতীত, মুক্তির অপেক্ষায় রাজদীপ-শর্মিষ্ঠা জুটির নতুন ছবি ‘মনপতঙ্গ’

সিনেমাটি প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

জাতীয় পুরস্কার অতীত, মুক্তির অপেক্ষায় রাজদীপ-শর্মিষ্ঠা জুটির নতুন ছবি ‘মনপতঙ্গ’

শেষ আপডেট: 17 November 2023 18:42

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবি ‘কালকক্ষ’-তে জাতীয় পুরস্কার জিতেছেন পরিচালক জুটি শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল। আর এরমধ্যেই তাঁরা নিয়ে আসছেন দ্বিতীয় ছবিও। শুক্রবার মুক্তি পেল সেই ছবির টিজার ও পোস্টার। নাম ‘মনপতঙ্গ’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছবিটিতে প্রেমের গল্প বলবেন পরিচালকদ্বয়।

জানা গিয়েছে, রাজদীপ ও শর্মিষ্ঠা প্রথমে এই ছবিটির কাজই শুরু করেছিলেন। কিন্তু মাঝপথে করোনা আবহের জন্য থমকে যায় কাজ। এরপর তাঁরা ‘কালকক্ষ’-র শ্যুটিং শুরু করে সেটাই আগে মুক্তি দেন। বক্স অফিসে তেমন সফল না হলেও ছবিটি জাতীয় পুরস্কার জিতে যায়। এরপর তাঁরা ফের ‘মনপতঙ্গ’-এর কাজ শুরু করেন। অরোরা ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবিটি।

পরিচালক জুটি জানিয়েছেন, ‘মনপতঙ্গ’-এর গল্প এক মুসলিম ছেলে ও এক হিন্দু মেয়ের প্রেমের গল্পকে কেন্দ্র করে। যারা পরিবারের অমতে গ্রাম থেকে পালিয়ে আসে শহর কলকাতায়। ফুটপাথবাসী হয়ে নতুন জীবন শুরু করে তাঁরা। এদিকে সেই রাস্তার ধারেই থাকা একটি দোকানে এক রাজকীয় চেয়ার দেখে তাঁদের সাধ হয় সেখানে বসার। কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হবে? এই নিয়েই গল্প।

ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা ফিচার ফিল্মের বিভাগে প্রদশর্নের জন্য নির্বাচিত হয়েছে। এতে খুশি রাজদীপ এবং শর্মিষ্ঠা। পরিচালকদের কথায়, নিজেদের শহর থেকেই তাঁদের দ্বিতীয় ছবি সফর শুরু করছে। এর থেকে ভাল আর কিছু হতে পারে না। ছবিটি দর্শকদের ভাল লাগবে বলেও আশাবাদী তাঁরা। আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।


```