Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ বছরের বনবাস কাটিয়ে টলিউডে ফিরলেন শর্মিলা, জন্মদিনেই শুরু হল 'পুরাতন'-এর শ্যুটিং

ছবিতে শর্মিলার সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। 

১৪ বছরের বনবাস কাটিয়ে টলিউডে ফিরলেন শর্মিলা, জন্মদিনেই শুরু হল 'পুরাতন'-এর শ্যুটিং

শেষ আপডেট: 8 December 2023 16:04

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর, এই খবর গত সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সুমন ঘোষের পরিচালনায়, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে দেখা যাবে তাঁকে। শুক্রবার, ৮ ডিসেম্বর অভিনেত্রীর জন্মদিনে শুরু হল শ্যুটিং। ছবির নাম 'পুরাতন'। প্রযোজনার দায়িত্বে রয়েছে ঋতুপর্ণার প্রোডাকশন হাউস 'ভাবনা আজ ও কাল'।

শুক্রবার পরিচালক সুমন ঘোষ সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা ও শর্মিলার একটি ছবি পোস্ট করে বর্ষীয়ান অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্যুটিং শুরুর কথা ঘোষণা করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ঋতুপর্ণার পরনে সাদা রঙের জামা ও শর্মিলা পরে রয়েছেন সবুজ নকশা করা সাদা শাড়ি। অনেকেই বলছেন, ছবিটির মাধ্যমে গল্পের থিম তুলে ধরতে চেয়েছেন পরিচালক। 

এর আগে ২০০৯-এ শেষবার বাংলা ছবিতে দেখা গিয়েছে শর্মিলা ঠাকুরকে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় 'অন্তহীন' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এবার ১৪ বছরের বনবাস শেষে তিনি ফিরছেন টলিউডে। এতবছর পর বাংলা ছবিতে ফিরতে পেরে উত্তেজিত অভিনেত্রী নিজেও। জানা গিয়েছে, ছবিতে শর্মিলার সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। 

এদিকে আজ শর্মিলা ঠাকুরকে শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা লেখেন, "ভারতীয় সিনেমার সত্যিকারের আইকন শর্মিলাজিকে জন্মদিনের শুভেচ্ছা! আপনার নতুন বছরটা সুখের মুহূর্তে ভরে উঠুক। বিশ্ব চলচ্চিত্রে আপনার অবদান অপরিসীম। আমাদের আসন্ন ছবি 'পুরাতন'-এর জন্য অপেক্ষা করছি। আপনার মতো প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।"

ছবির গল্প আবর্তিত হবে মা ও মেয়েকে কেন্দ্র করে। সেই মায়ের ভূমিকাতেই অভিনয় করছেন শর্মিলা। তাঁর মেয়ের চরিত্রে আছেন ঋতুপর্ণা। অন্যদিকে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। তবে প্রথমে ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেবোজ্যোতি মিশ্রর নেওয়ার কথা থাকলেও, এখন সেই দায়িত্ব সামলাবেন অলকানন্দা দাশগুপ্ত। 


```