Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাকির দুটি, মহাদেবন একটি, গ্র্যামির মঞ্চে ভারতীয়দের জয়জয়কার

গ্র্যামি পুরস্কারে সম্মানিত করা হল ভারতীয় সঙ্গীতের এই দুই দিকপালকে।

জাকির দুটি, মহাদেবন একটি, গ্র্যামির মঞ্চে ভারতীয়দের জয়জয়কার

শেষ আপডেট: 5 February 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান হল। তারকাখচিত এই অনুষ্ঠানে ছিলেন ভারতের দুজন সঙ্গীতশিল্পী। সঙ্গীতের সেরা পুরস্কারের তালিকায় এবার নাম ছিল শঙ্কর মহাদেবন ও জাকির হোসেনের। 


গ্র্যামি পুরস্কারে সম্মানিত করা হল ভারতীয় সঙ্গীতের এই দুই দিকপালকে। দুজনের ফিউশন ব্যান্ড 'শক্তি'-র জন্য তাঁরা এই পুরস্কার পেয়েছেন। এই বছরই দুজনের অ্যালবাম 'দিস মোমেন্ট' মুক্তি পায়। সেই মোমেন্ট-ই নিয়ে এলো গ্র্যামি অ্যাওয়ার্ড। 

Grammy Awards 2024: Zakir Hussain bags 3 awards for 'Pashto', Shankar  Mahadevan's 'This Moment' wins. Check list here | Mint
‘শক্তি’ ব্যান্ডের ভোকালিস্ট শঙ্কর মহাদেবন। পারকশনিস্ট জাকির হোসেন। ২০২৩ সালের ৩০ জুনে ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। 

India Wins BIG At The Grammys As Shankar Mahadevan, Zakir Hussain Receive  Award | Video - News18
এই পুরস্কার মহাদেবন উৎসর্গ করেছেন তাঁর স্ত্রীকে। পুরস্কার পাওয়ার পর তিনি সমস্ত টিম মেম্বার সহ তাঁর গুণগ্রাহীদের ধন্যবাদ জানান। তবে বিশেষ করে তিনি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রীকে। মঞ্চে দাঁড়িয়ে মহাদেবন বলেন, 'আমার প্রতিটি সুরের প্রেরণা আমার স্ত্রী। ওঁকে উদ্দেশ্য করেই আমার সুরগুলো তৈরি হয়। এই পুরস্কার ওঁর জন্য।' ২০১৯-এ পদ্মশ্রী পুরস্কারের পর বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকারকে এবার সম্মানিত করা হল গ্র্যামি অ্যাওয়ার্ডে।

Grammys 2024: Zakir Hussain, Shankar Mahadevan win big | Onmanorama
জাকির হোসেন এবার একটি নয় দুটি গ্র্যামি পেয়েছেন। তাঁর ‘পাশতো’ অ্যালবামটি‘বেস্ট গ্লোবাল মিউজ়িক পারফরম্যান্স’ বিভাগে গ্র্যামি পুরস্কার পায়।  জাকিরের সঙ্গে এই অ্যালবামের জন্য বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জাকির। ১৯৯২ সালে 'প্ল্যানেট ড্রাম' অ্যালবামের জন্যও গ্র্যামি পেয়েছিলেন তিনি।


```