Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ কন্যার পাশে ইডেনে নজর কাড়লেন এই তন্বী, জানেন কী পরিচয়

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের সন্তানের বেড়ে ওঠা বহুক্ষেত্রে ইচ্ছে করে গোপন রাখা হয়। কারণ সবসময় মিডিয়ার প্রচারে থাকলে সেই সন্তানের উত্থান থমকে যেতে পারে। বলিউড তারকা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরের (Shanaya Kapoor) ক্ষেত্রেও সেটি প

শাহরুখ কন্যার পাশে ইডেনে নজর কাড়লেন এই তন্বী, জানেন কী পরিচয়

শেষ আপডেট: 7 April 2023 13:38

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের সন্তানের বেড়ে ওঠা বহুক্ষেত্রে ইচ্ছে করে গোপন রাখা হয়। কারণ সবসময় মিডিয়ার প্রচারে থাকলে সেই সন্তানের উত্থান থমকে যেতে পারে।

বলিউড তারকা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরের (Shanaya Kapoor) ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। তিনি এই মুহূর্তে ২৩য়ের তন্বী। বৃহস্পতিবার ইডেনে তিনি ছিলেন শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানার পাশে। সুহানা পরিচিত মুখ, তিনি বিখ্যাত বাবার সঙ্গে ইডেনে খেলা দেখতে আসছেন সেই নয়বছর বয়স থেকে। সেইসময় কিং খানের সঙ্গে ফ্রক পরে খেলা দেখতে আসত ছোট্ট সুহানা।

বাবা সঞ্জয় কাপুরের সঙ্গে কন্যা শানায়া।

সুহানা গতকালও ছিলেন, কিন্তু পাশেই ছিলেন তাঁর কাছের বান্ধবী শানায়াও। তাঁরা একই সঙ্গে বিদেশে পড়াশুনো করেছেন। বলা যেতে পারে সুহানা যেখানে যান, সেখানেই যান মেরে স্বপ্নো কি রানি-র সেই নায়ক সঞ্জয় কন্যাও। লেট নাইট পার্টিতেও সুহানার সঙ্গী ওই শানায়া। যিনি ইডেনে থাকলেও অনেকেই তাঁকে চিনতে পারেনি। কিন্তু তাঁর মুখের মিষ্টি হাসিতে মাত কলকাতা।

https://twitter.com/SharaniaJ/status/1644018056052482053

শানায়াকে বলা হচ্ছে কেকেআরের লাকি গার্লও। তিনি এলেন, আর দল জিতল রাজার মতো। তাঁকে অনেকেই বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তাঁর ছবি সোশ্যাল সাইটে পোস্ট হতেই উপচে পড়েছে লাইক, কমেন্টে। মুহূর্তের মধ্যে শানায়ার ছবি ভাইরাল হতে শুরু করেছে।

কেলেঙ্কারি! ইডেনে শাহরুখের বক্সে এসে ব্যাগ চুরি করল ‘বড়লোক চোর’


```