Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুধুই নেশা... ইন্ডাস্ট্রিতে নতুনদের সঙ্গে মানাতে পারছি না: শকুন্তলা বড়ুয়া

 মেকআপ রুমে আমার দরজা টকটক করছেন কেউ। আমার হেয়ার ড্রেসার দরজা খুলে দেখে অরুন্ধতী দেবী। 

শুধুই নেশা... ইন্ডাস্ট্রিতে নতুনদের সঙ্গে মানাতে পারছি না: শকুন্তলা বড়ুয়া

ছবি সৌপ্তিক ব্রহ্ম

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 September 2025 17:54

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সুখেন দাসের হাত ধরে রক্ষণশীল বাড়ির বউ বাংলা ছবিতে এসেছিলেন। কড়া ধাতের স্বামীর নানা শর্তআরোপ পার করে টালিগঞ্জ পাড়ায় পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই উত্তমকুমারের নায়িকা। তবে তিনি প্রেমের নায়িকা নন, বোনের ভূমিকায় ছবি সুপারহিট। তিনি শকুন্তলা বড়ুয়া। 
'দ্য ওয়াল' আড্ডায় অকপটে সাক্ষাৎকার দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। উত্তমকুমার থেকে জীবনের নানা গল্প উঠে এল এই আড্ডায়। এরই মাঝে শিল্পী বললেন তাঁর আক্ষেপের কথা। টালিগঞ্জের পাড়ায় মানিয়ে নিতে পারছেন না তিনি। নবীন প্রজন্মের ঔদ্ধত্যে আহ হচ্ছেন অভিনেত্রী।

 

সাক্ষাৎকারে শকুন্তলা বড়ুয়া বললেন কেন তিনি এখন বেশি সিরিয়াল করেন না। তিনি বললেন 'আমি এই জেনারেশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না। এরা অনেক স্মার্ট বেশি। স্টুডিওতে গিয়ে একদিন মেকআপ রুমে ঢুকছি, দেখছি একজন উঠতি অভিনেত্রী চেয়ারে বসে আর এক পা অন্য চেয়ারে তুলে সিগারেট খাচ্ছে। আমি যে একটা সিনিয়র লোক সেটা দেখেও তার কোনও তাপ উত্তাপ নেই। এটুকু তো আশা করতে পারি! 
আর সে কী গন্ধ সিগারেটের। শুনেছি কী সব গাঁজা খায় এখনকার মেয়েরা। এই পরিবেশে এখন কাজ করা যায়?
সিরিয়াল করলেও আমি পার্সোনাল এসি রুম, একটা ডিভান চাই।'

শকুন্তলা যখন নবাগতা ছিলেন সেইসময়ের স্টুডিও পরিবেশের কথা জানিয়ে বললেন 'প্রথম ছবি 'সুনয়নী' করছি। মেকআপ রুমে আমার দরজা টকটক করছেন কেউ। আমার হেয়ার ড্রেসার দরজা খুলে দেখে অরুন্ধতী দেবী। আমি তো অবাক। উনি আমাকে বলছেন 'শকুন্তলা আমি একটু বাথরুমে যেতে পারি?' আমি নমস্কার করে বললাম আসুন দিদি বসুন। তারপর উনি বাথরুমে গেলেন। আজকাল কেউ ভাবতে পারবে এ জিনিস'! 
এই তো কদিন আগে মাধবী মুখোপাধ্যায় বা সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীর সঙ্গে এক উঠতি অভিনেত্রী খুব খারাপ ব্যবহার করেছিলেন। সেই নিয়ে ইন্ডাস্ট্রিতে দোলাচল হয়েছিল।'


```