
শেষ আপডেট: 8 February 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: চার বছর বিরতির পর তিন তিনটি ছবি ব্লকব্লাস্টার! কিং খান ছাড়া এত বড় সাফল্য কারই বা হতে পারে। শুধুমাত্র নিজের করিশ্মায় এই ইন্ডাস্ট্রিতে আজও রাজ করেন শাহরুখ খান।
তবে হাজার ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। যে কোনও সাক্ষাৎকারেও তিনি বলেছেন কাজের শেষে যত রাতই হোক, বাড়ি ফিরে আসাটাই তাঁর সুখের। এবার সেই বাড়ির ভেতরেই শাহরুখকে দেখা গেল ফুটবল খেলতে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছোট ছেলে আব্রামের সঙ্গে ফুটবল খেলছেন অভিনেতা। একটি ফ্যানপেজ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। কালো হ্যাফ প্যান্ট, সাদা টিশার্ট, চুলে হেয়ারব্যান্ড পরে ছেলের সঙ্গে খেলতে দেখা গেল ওঁকে।
View this post on Instagram
ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে শাহরুখ-আব্রাম খোশমেজাজে বল খেলছেন। শুধু দুজনে না, ওঁদের দলে ছিলেন আরও কিছু লোক। সবারই পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট।
শাহরুখ খান একজন বড় ফুটবল ভক্ত। ফিফা বিশ্বকাপ সহ আরও অনেক খেলা উনি মাঠে গিয়ে দেখেছেন।
তিন তিনটি ছবি মুক্তির পর স্বল্প বিরতিতে শাহরুখ। তাঁর পরবর্তী ছবির কথা এখনও ঘোষণা করেননি। বহু পরিচালক তাঁর সঙ্গে কাজ করতে চাইলেও উনি কোন ছবি করবেন তা বোঝা যাচ্ছে না। সূত্রের খবর, দক্ষিণের যশ, গীতু মোহনদাস এবং টক্সিক নির্মাতারা গ্যাংস্টার-ভিত্তিক অ্যাকশন ছবিতে ক্যামিওর জন্য শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাতে শাহরুখ হ্যাঁ, বলেছেন কিনা তা স্পষ্ট নয়।