Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্য লায়ন কিং-এর টিজ়ারে শাহরুখ খানের গলার স্বর! সকলকে চমকে দিলেন ছেলে আরিয়ান

দ্য ওয়াল ব্যুরো: ‘ম্যাঁ হুঁ সিমবা। মুফাসা কা বেটা।’-- টিজ়ারে গমগম করছে নায়কের গলা। বলে না দিলে যে কেউ অবধারিত ভাবে ভাববেন, স্বয়ং কিং খানের গলা শুনছেন পর্দার আড়ালে। কিন্তু এখানেই চমক। আসলে যে গলা শুনে সকলে শাহরুখ খান বলে ভুল করছেন, সে গলার

দ্য লায়ন কিং-এর টিজ়ারে শাহরুখ খানের গলার স্বর! সকলকে চমকে দিলেন ছেলে আরিয়ান

শেষ আপডেট: 11 July 2019 13:53

দ্য ওয়াল ব্যুরো: ‘ম্যাঁ হুঁ সিমবা। মুফাসা কা বেটা।’-- টিজ়ারে গমগম করছে নায়কের গলা। বলে না দিলে যে কেউ অবধারিত ভাবে ভাববেন, স্বয়ং কিং খানের গলা শুনছেন পর্দার আড়ালে। কিন্তু এখানেই চমক। আসলে যে গলা শুনে সকলে শাহরুখ খান বলে ভুল করছেন, সে গলার স্বর আসলে তাঁর ছেলে, আরিয়ান খানের! বাংলা প্রবাদ বলে: বাপকা বেটা সিপাহীকা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। সেই প্রবাদই যেন সত্যি করে দেখালেন শাহরুখ পুত্র আরিয়ান খান। 'দ্য লায়ন কিং' সিনেমার হিন্দি ভার্সনে সিমবা-র চরিত্রে কণ্ঠস্বর ডাবিং করছেন আরিয়ান। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবিরই নতুন টিজ়ার। আর তাতেই শোনা যাচ্ছে আরিয়ান খানের গলা। সেই গলা কিং খানের নাকি তাঁর ছেলের, তা বলে না দিলে বোঝার কোনও উপায় নেই। ছেলের সিনেমার এই টিজারটি শেয়ার করেছেন শাহরুখ খান নিজেও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘আমার সিমবা।’ এই টিজারটি নিয়েই হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। প্রত্যেকেই বলছেন একটাই কথা... ঠিক যেন শাহরুখ খান! দেখুন সেই টিজ়ার। https://www.youtube.com/watch?time_continue=23&v=y90fsOuS42Q অনেকে বলছেন, প্রথম সংলাপেই টিজ়ারটি হিট করিয়ে দিয়েছে আরিয়ান। ”ম্যার হুঁ সিম্বা, মুফাসা কা বেটা”... শুনেই ভিডিওটি রিপ্লে করছেন অনেকে। কিছু ক্ষণ পরে অবশ্য আরও দু-তিনটে সংলাপ শুনলে পাথর্ক্য করা যাচ্ছে, তবে তা সামান্যই। এই ছবির অংশ হতে পেরে শাহরুখ বলেছিলেন, ”বাবা হিসাবে মুসাফার সঙ্গে নিজেকে মেলাতে পারি। ও যে সম্পর্ক ছেলের সঙ্গে শেয়ার করে সেটাই বাস্তব। দ্য লায়ন কিংয়ের জনপ্রিয়তা অনবদ্য। আর আরিয়ানের সঙ্গে এই ছবির জার্নিটাও মনে থেকে যাবে। আমার ছোট ছেলে আব্রামও ছবিটা দেখবে, এটা ভেবেও ভাল লাগছে।”
ডিজনির এই ছবি এখনও পর্যন্ত সারা বিশ্বে বহুল পরিচিত। ১৯ জুলাই ইংরাজী, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে ‘দ্য লায়ন কিং’।

```