Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মানি হেইস্ট'-এর ধাঁচে ভারতীয় ওয়েব সিরিজ! ডেবিউ করছেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: ফের পর্দায় দেখা যাবে বলিউডের বাদশাকে। বিগত কয়েক বছরের সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কিং খান। নতুন ছবির অপেক্ষায় দিন গুনছিলেন শাহরুখ খানের অগণিত ভক্ত। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফের পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shahrukh

'মানি হেইস্ট'-এর ধাঁচে ভারতীয় ওয়েব সিরিজ! ডেবিউ করছেন শাহরুখ

শেষ আপডেট: 12 September 2021 18:37

দ্য ওয়াল ব্যুরো: ফের পর্দায় দেখা যাবে বলিউডের বাদশাকে। বিগত কয়েক বছরের সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কিং খান। নতুন ছবির অপেক্ষায় দিন গুনছিলেন শাহরুখ খানের অগণিত ভক্ত। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফের পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shahrukh Khan)। এমনকি ওয়েব সিরিজে ডেবিউ করছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, সিনেমার কিছু অংশ নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ 'মানি হেইস্ট'-এর অনুপ্রেরণায় তৈরি করা হচ্ছে। সেই মতোই ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখছেন পরিচালক অ্যাটলি কুমার। একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে চিত্রনাট্য। বিখ্যাত ওয়েব সিরিজ মানি হেইস্টের পঞ্চম সিরিজ দেখে ফেলেছেন দর্শকরা। চার বছর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় 'মানি হেইস্ট'-র প্রথম সিজন। প্রথম থেকেই জনপ্রিয়তার শিখরে আহরণ করছে এই সিরিজ। আরও পড়ুনঃ ঢের হল, স্কুল খোলো সেই জনপ্রিয় সিরিজকে নিয়েই ফের দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাহরুখ খান। চমক এখানেই শেষ নয়, এই ওয়েব সিরিজে সুরের দায়িত্বে আছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। শাহরুখের সঙ্গে এই ওয়েব সিরজ্জে অভিনয় করতে দেখা যাবে নয়নথারা, প্রিয়মনি, সুনীল গ্রোভারকে। তবে নাম এখনও ঠিক হয়নি। পুনেতে শুটিং শুরু হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পর্দায় শাহরুখ খানকে দেখতে পাবেন ভক্তরা। শোনা যাচ্ছে, শাহরুখ খানকে এই সিনেমায় ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির অফিসারের ভূমিকায় দেখা যাবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```