Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই মণিহার আমাকেই সাজে! ‘আমি তো পরেই নেব’, শিশুসুলভ শাহরুখের গল্প শোনালেন বিক্রান্ত

সারা জীবনের পরিশ্রমের প্রথম জাতীয় স্বীকৃতি হাতে পেয়ে আবেগ সামলাতে পারেননি শাহরুখ। পদক গলায় ঝোলাতে গিয়ে হেসে ওঠেন তিনি। বলেন, “মেইন তো ইয়ে পেহেন রহা হুঁ।” অর্থাৎ, “আমি তো এই পদক গলায় ঝুলিয়েই নেব।” 

এই মণিহার আমাকেই সাজে! ‘আমি তো পরেই নেব’, শিশুসুলভ শাহরুখের গল্প শোনালেন বিক্রান্ত

জাতীয় পুরস্কারে সম্মানিত তিন তারকা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (71st National Film Award) আসর যেন একইসঙ্গে সাফল্য আর আবেগের জোয়ারে ভেসে গেল। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan) ও বিক্রান্ত মাসে (Vikrant Massey)। একইসঙ্গে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)।

সারা জীবনের পরিশ্রমের প্রথম জাতীয় স্বীকৃতি হাতে পেয়ে আবেগ সামলাতে পারেননি শাহরুখ। পদক গলায় ঝোলাতে গিয়ে হেসে ওঠেন তিনি। বলেন, “মেইন তো ইয়ে পেহেন রহা হুঁ।” অর্থাৎ, “আমি তো এই পদক গলায় ঝুলিয়েই নেব।” আসলে পুরস্কার দেওয়ার সময়ে পদকটি গলায় পরানো হয়নি। হাতে দেওয়া হয়েছিল। সেটি নিয়ে নিজের আসনে ফিরে আসেন শাহরুখ।

শাহরুখের এমন খোলামেলা আনন্দে বিক্রান্ত মাসেও যোগ দেন। এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, “ওই মুহূর্তটা ছিল ভীষণ স্পেশ্যাল। আমরা যেন শিশুদের মতো খুশি হয়ে একে অপরকে বলছিলাম, চলো আমরাও পদক পরি। সেই আনন্দই ভাগ করে নিয়েছিলাম।”

সেই সময়ে সামান্য অসুবিধায় পড়েন শাহরুখ। পদকের ফিতে ঠিকমতো গলায় জড়াতে পারছিলেন না তিনি। তখন এগিয়ে আসেন রানি মুখোপাধ্যায়। নিজের হাতে কিং খানকে পদক পরিয়ে দেন তিনি। এমনকি সেলফি ক্যামেরা খুলে শাহরুখকে তাঁর পদকের ঝলক দেখান রানি। মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা বলছেন— এ যেন “BFF Goals”।

শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জওয়ান ছবির জন্য। বিক্রান্ত মাসে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন টুয়েলভথ ফেইল— যৌথভাবে শাহরুখের সঙ্গে। আর রানি মুখোপাধ্যায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য  সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞান ভবনের সেই সন্ধ্যা প্রমাণ করল— সাফল্যের মাপকাঠি শুধু পুরস্কার নয়, বরং সেই মুহূর্তকে কেমন করে বাঁচা যায় সেটাই আসল। শাহরুখের উচ্ছ্বাস, রানির সাহচর্য আর বিক্রান্তের সরল আবেগ মিলিয়ে জাতীয় পুরস্কারের মঞ্চ হয়ে উঠেছিল এক স্মরণীয় সন্ধ্যা।


```