'দ্য ভোগ'এর কভার গার্ল সুহানা, তবে কি গ্ল্যামার জগতে পা শাহরুখ কন্যার!
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন 'দ্য ভোগ'-এর কভার গার্ল হিসেবে দেখা গিয়েছিল টেনিস তারকা সাইনা নেহওয়ালকে। এ বার 'দ্য ভোগ'-এর কভার গার্ল হিসেবে দেখা গেল শাহরুখ তনয়া সুহানা খানকে। 'দ্য ভোগ'-এর সেই কভার ফটো প্রকাশ্যে
শেষ আপডেট: 1 August 2018 11:10
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন 'দ্য ভোগ'-এর কভার গার্ল হিসেবে দেখা গিয়েছিল টেনিস তারকা সাইনা নেহওয়ালকে। এ বার 'দ্য ভোগ'-এর কভার গার্ল হিসেবে দেখা গেল শাহরুখ তনয়া সুহানা খানকে। 'দ্য ভোগ'-এর সেই কভার ফটো প্রকাশ্যে আসতেই খুশিতে উচ্ছ্বল হয়ে পড়েন শাহরুখ খান এবং গৌরী খান।
https://twitter.com/iamsrk/status/1024362689341140992
শাহরুখ এবং গৌরী নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ে সুহানা খানের সেই ম্যাগাজিনের কভার ফটো প্রকাশ করতেই, খুশি হয়ে উঠেছেন কিং খানের ভক্তরাও। লাস্যময়ী দেখাচ্ছে সুহানাকে। বোঝাই যাচ্ছে গ্ল্যামার জগতে ঢোকার সবরকম কায়দা রপ্ত করে ফেলেছেন তিনি।
https://www.instagram.com/p/Bl6DCVrBmfu/?utm_source=ig_web_copy_link
শুধু ছবিতে নয়, 'দ্য ভোগ' ম্যাগাজিনের ফটোশুট করার সময়, সেখানে একটি ভিডিও-ও করেন সুহানা খান। যেখানে ম্যাগাজিনে ডেবিউয়ের সময় নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। সুহানা জানান, তাঁর পোশাক ও স্টাইল স্টেটমেন্ট সবের দেখভাল করেন মা।
https://www.instagram.com/p/Bl6f85rhyz3/?utm_source=ig_web_copy_link
সুহানা খান এই মুহূর্তে বলিউডে আসবেন না বলে আগেই জানিয়েছিলেন শাহরুখ খান। সুহানা আগে পড়াশোনা শেষ করুন, তারপরই অভিনয়ে আসবেন বলে জানান কিং খান। শুধু সুহানা নন, শাহরুখ-পুত্র আরিয়ান খানও পড়াশোনা শেষ না করে, বলিউডে আসবেন না বলে জানানো হয়েছিল। কিন্তু, কিং খান যা-ই বলুন না কেন, শেষ পর্যন্ত 'দ্য ভোগ' ম্যাগাজিনের কভার ফটোশুট দিয়েই গ্ল্যামার দুনিয়ায় এক প্রকার ডেবিউ করে নিলেন শাহরুখ কন্যা।

‘ধড়ক’-এর হাত ধরে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর বলিউডে ডেবিউ করেছেন। ‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’ দিয়ে বলিউডে আসছেন সইফ-কন্যা সারাও। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর হাত ধরে বলিউডে আসছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেও। সবকিছু মিলিয়ে ২০১৮ সালের প্রথম থেকেই স্টার কিড-দের অনেকেই বলিউডে ডেবিউ করতে শুরু করেছেন। এখন দেখার, শাহরুখ-কন্যা সুহানা কবে পা রাখেন বলিউডে।