
শেষ আপডেট: 10 September 2023 16:16
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরটা শাহরুখ খানের (Shahrukh Khan) ফিল্মি কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে। আপাতত 'জওয়ান'-এর সাফল্যে ভাসছেন 'বাদশা'। বক্সঅফিসে অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান'কে সর্বকালের অন্যতম সেরা রাজনৈতিক ছবি বলে প্রশংসায় ভরাচ্ছেন সমালোচকরা। এর মধ্যেই জি-২০র (G20) সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অভিনন্দন জানালেন শাহরুখ।
রবিবার শেষ হয়েছে দিল্লিতে দু'দিনের জি-২০ (G20) সম্মেলন। ২৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের মুখে শোনা গেছে ভারতের প্রশংসা। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্যও এই সম্মেলন যে বিশেষ ভূমিকা পালন করবে এমন কথা ঘুরছে রাজনৈতিক মহলের অন্দরে।
https://twitter.com/iamsrk/status/1700831503796605348?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700831503796605348%7Ctwgr%5E361fb937db03a0111beb0baf9473f1db3a046246%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fshowbuzz
এক্স হ্যান্ডলে শাহরুখ লেখেন, ' শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-কে জি২০ তে ভারতের সভাপতিত্ব এবং বিশ্ববাসীর সামনে সার্বিক ঐক্যের ছবি তুলে ধরার জন্য অভিনন্দন' বাদশার কথায়, ভারতের এই প্রতিনিধিত্ব প্রত্যেক ভারতীয়র মনে সম্মান এবং গৌরবের বোধ জাগিয়ে তুলবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শাহরুখ লেখেন, 'স্যার, আপনার নেতৃত্বে আমরা এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যতের দিকে উন্নীত হব।'
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে জি-২০র সাফল্যে অভিনন্দন জানানোর প্রয়াস শাহরুখের অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচায়ক বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। একদিকে যেখানে 'জওয়ান' ছবিতে ভারতের বিভিন্ন রাজনৈতিক সমস্যাগুলি উঠে এসেছে, চিহ্নিত করা হয়েছে রাষ্ট্রের একাধিক দোষ, সেখানে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেন শাহরুখ, মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, রবিবারই এসআরকে গুরুত্বপূর্ণ বার্তা দেন ভোটাধিকার বিষয়ে। তিনি লেখেন নিজের ভোটাধিকার প্রত্যেক আমজনতাকেই ভেবেচিন্তে দিতে হবে। এ প্রসঙ্গেই স্পয়লার অর্থাৎ ছবির দৃশ্য প্রকাশ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন শাহরুখ। লেখেন, 'দেশের ভালর জন্য সমস্ত স্পয়লার মাফ।' সব মিলিয়ে রবিবারের বাজারে কিং খানের পরপর দু'টি পোস্টই যথেষ্ট তাৎপর্যপূর্ণ, মনে করছেন অনেকে।
মরক্কোর ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন নোরা ফতেহি, বললেন, ‘কী ভয়ঙ্কর!’