Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'যতই অত্যাচার করুক, কবির সিংয়ের মতো ছেলেদেরই ভালবাসে মেয়েরা!' কেন এ কথা বললেন পর্দার কবির

শাহিদ কাপুরের ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘কবির সিং’। তবে এই ছবির জন্য কম সমালোচিত হয়নি শাহিদ।

'যতই অত্যাচার করুক, কবির সিংয়ের মতো ছেলেদেরই ভালবাসে মেয়েরা!' কেন এ কথা বললেন পর্দার কবির

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 December 2024 17:56

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুরের ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘কবির সিং’। তবে এই ছবির জন্য কম সমালোচিত হয়নি শাহিদ। মাচো-পুরুষ কবীর সিং আদতে ভুলে ভরা একটি চরিত্র, তা বিভিন্ন সাক্ষাৎকারেই মেনে নিয়েছেন শাহিদ নিজেই। 'ব্যর্থ প্রেমিক' এর একটা চিরাচরিত ভাবমূর্তি বলতে বারবার টলিউড থেকে বলিউড 'দেবদাস'-এর কথা মাথায় আসে। ঠিক তেমনই এক উগ্র, চণ্ডাল প্রেমিকের গল্প মানেই 'কবির সিং'। 

জুনিয়র চিকিৎসকের গল্প দিয়ে শুরু হয় ছবিটি। কবির সিং চরিত্র মানেই মদ্যপ। তবে ভাল ফুটবল প্লেয়ার, আবার চিকিৎসক হিসাবেও প্রতিশ্রুতিমান হয়ে উঠতে চান। এমন এক পুরুষের কলেজ জীবনে আসেন প্রীতি (কিয়ারা আদাবানি)। তারপরে সিনেমার বেশিরভাগ অংশটাই কেটেছে চেনা 'বলিউডি' মশলার গন্ধে। মানুষের নজর কেড়েছে শাহিদের চরিত্রটাতেই। অর্থাৎ কবির সিংয়েই। 

বলিউডি রোম্যান্স নয়, মেয়েরা নাকি পছন্দ করে কবিরের মতো প্রেমিকই। এমনটা বলেই তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, 'একটা জিনিস খেয়াল করে দেখুন, যদি কেউ চরিত্রটাকে পছন্দ না-ই করতো, তাহলে সিট ছেড়ে উঠে যেত। এমনকী সিনেমা হিটও হতো না। কিন্তু তেমনটা হয়নি। আমার তো মনে হয় মেয়েরা কবিরের মতো 'টক্সিক লাভার' পছ্ন্দ করে। আমি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে এমনটাও দেখেছি যে, কবিরের মতো প্রোটেকটিভ বয়ফ্রেন্ডই চাই জীবনে। অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে মেয়েরা ঠিক কী চায়!'

অভিনেতা আরও বলেন, 'সিনেমা করতে গিয়ে আমার অনেক প্রশ্ন সব সময়ই মাথায় এসেছে। এক হল এমন ছেলে কি আদৌ আছে? এমন ছেলেদের প্রেমে কি মেয়েরা আদৌ পড়ে? তাছাড়া আমি একটা করে দৃশ্য শুট করেছি। আর আমার মনে হয়েছে, বাস্তবে কি এমন প্রেমিক রয়েছে, যাঁরা প্রেমিকার যত্ন নিতে গিয়ে উগ্র হয়ে যায়। পরে বুঝেছি যে অবশ্যই আছে। আর মেয়েরা তাঁদেরকেই পছন্দ করে।'


```