1.jpg)
শেষ আপডেট: 7 October 2023 19:36
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ইদানীং কালে যেন অ্যাকশন ছবির রমরমা। পর্দায় মারপিট আর রাগী নায়ককে দেখালেই ছবি সুপারহিট। ফলে, শাহরুখ খান থেকে রণবীর কাপুর সকলেই তাঁদের চির চেনা রোমান্টিক অবতার থেকে বেরিয়ে এসে মন দিচ্ছেন অ্যাকশন ছবিতেই। চলতি বছরে পরপর ২টি ছবিতে কিং খানকে ভরপুর অ্যাকশন করতে দেখা গিয়েছে। ফলে, 'পাঠান', 'জওয়ান' দুইই ব্লকবাস্টার। অন্যদিকে রণবীর কাপুরকেও আসন্ন 'অ্যানিম্যাল' ছবিতে দেখা যাবে একেবারে অন্য লুকে।
তবে কিং খান বা রণবীরের বহু আগে থেকেই বলিউডের আরও এক অভিনেতা নিজের রোমান্টিক ইমেজকে সম্পূর্ণ ভেঙেচুরে রাগী নায়কের ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন বারবার। তিনি শাহিদ কাপুর। তাঁর কেরিয়ারের সেরা ১০ ছবির মধ্যে এই ৬টি ছবি বা সিরিজেই তাঁকে দেখা গেছে ধূসর চরিত্রে যা প্রশংসা কুড়িয়েছে সমালোচক থেকে দর্শকদের।