Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শাহরুখের গ্যারেজে ১০ কোটির রোলস রয়েস, ছবি দেখে তাজ্জব নেটদুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: চার বছর পর বড়পর্দায় ফিরেই বাজিমাত করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে বলিউড বাদশার। এই সাফল্যের মধ্যেই এবার মন্নতের গ্যারেজে জায়গা পেল বিলাসবহুল রোলস রয়েস (Rolls Royce)। সূত্রের খবর,

শাহরুখের গ্যারেজে ১০ কোটির রোলস রয়েস, ছবি দেখে তাজ্জব নেটদুনিয়া

শেষ আপডেট: 29 March 2023 09:11

দ্য ওয়াল ব্যুরো: চার বছর পর বড়পর্দায় ফিরেই বাজিমাত করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে বলিউড বাদশার। এই সাফল্যের মধ্যেই এবার মন্নতের গ্যারেজে জায়গা পেল বিলাসবহুল রোলস রয়েস (Rolls Royce)। সূত্রের খবর, ১০ কোটি টাকা দিয়ে নতুন এই গাড়িটি কিনেছেন শাহরুখ। নেটমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সাদা রঙের সেই গাড়িটির ছবি।

Shah Rukh Khan, Rolls Royce
Shah Rukh Khan, Rolls Royce

জানা গিয়েছে, ২০২০ সালে বাজারে আসা এই রোলস রয়েসটির দাম ভারতে ৮ কোটি ২০ লক্ষ টাকা। তবে শাহরুখ এক ব্রিটিশ প্রস্তুতকারক সংস্থার মাধ্যমে গাড়িটিকে আলাদা করে কাস্টমাইজ করানোর কারণে সেটির দাম ১০ কোটি টাকা পড়েছে। দিনকয়েক আগেই সেই বিলাসবহুল গাড়িটি জায়গা করে নিয়েছে শাহরুখের গ্যারেজে।

Shah Rukh Khan, Rolls Royce

উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন শাহরুখ। সেখানে বলা হয়েছে, বর্তমানে শাহরুখের সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৬২৯৫.০১ কোটি)। টপকে গিয়েছেন জর্জ ক্লুনি, টম ক্রুজের মতো হলিউড অভিনেতাকেও।

Shah Rukh Khan, Rolls Royce

এবছর 'পাঠান' মুক্তির পর ইতিমধ্যে কেটে গিয়েছে দু'মাস। ছবিটি চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্মেও। আগামী কয়েক মাসের মধ্যেই মুক্তি পেতে পারে অ্যাটলি পরিচালিত শাহরুখের নতুন ছবি 'জওয়ান'। এরপর রয়েছে 'ডানকি'ও। যে ছবিতে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে দেখা যাবে বাদশাকে।

বাদ যাওয়া দৃশ্যের মন্তাজ প্রকাশ ২২ বসন্ত পর! করণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভক্তেরা


```