দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খান (aryan khan) মাদক মামলায় (drug case) নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) (ncb) তদন্তের মধ্যেই শনিবার সকাল ১০টা নাগাদ এজেন্সির দপ্তরে ঢুকতে দেখা যায় শাহরুখ খানের (shahrukh khan) ম্যানেজার (manager) পূজা দাদলানিকে (puja dadlani)। সূত্রের খবর, পূজা যখন দক্ষিণ মুম্বইয়ের ব্যালার্ড ইস্টে এনসিবি দপ্তরে ঢোকেন,তাঁর হাতে একটি এনভেলপ (envelop) ছিল। ঘন্টাখানেক পূজা ভিতরে ছিলেন। বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতে চাইলেও কিছু না বলেই তিনি চলে যান। স্বাভাবিক ভাবেই পূজার হঠাত্ তদন্ত এজেন্সির দপ্তরে যাওয়ার কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। হাতের খামেই বা কী ছিল, সেই প্রশ্নও উঠছে।
শুক্রবার বিকালেও শাহরুখের দেহরক্ষী নাকি এনসিবি দপ্তরে গিয়ে সুপারস্টারের তরফে মুখ বন্ধ করা এনভেলপে কিছু নথিপত্র দিয়ে আসেন। কী ধরনের নথিপত্র, জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে শাহরুখ মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে সেখানে বিচারবিভাগীয় হেফাজতে থাকা ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তাঁর বান্দ্রার বাসভবন মন্নত-এ পৌঁছে যায় এনসিবির টিম। যে গোয়াগামী ক্রুজ থেকে আরিয়ান বন্ধুসমেত ধরা পড়েন, সেখান থেকে বাজেয়াপ্ত মাদক মামলার ব্যাপারেই নাকি এনসিবির দলটি শাহরুখের বাড়ি গিয়েছিল।
গত ৩ অক্টোবর ওই প্রমোদতরী থেকে এনসিবির তল্লাশি অভিযানে গ্রেফতার হন ২৩ বছরের আরিয়ান। তাঁর একের পর এক জামিনের আবেদন বাতিল হয়েছে। তিনি মুম্বই হাইকোর্টে জামিনের আর্জি পেশ করেছেন।
এর মধ্যেই এনসিবির তল্লাশি অভিযান চলছে। আজ তারা বান্দ্রার তিনটি জায়গায় হানা দেয় বলে খবর।
আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে এনসিবি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকেও বৃহস্পতি, শুক্রবার দপ্তরে ডেকে পাঠিয়ে জেরা করে। ওই চ্যাটে মাদক সরবরাহ সংক্রান্ত কথাবার্তা ছিল এবং অনন্যা তা মুছে দেন বলে দাবি এনসিবির। তা পুনরুদ্ধারের চেষ্টা করছে তারা।