Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শাহরুখের 'ডানকি'-এর শ্যুটিংয়ে বাধা! কাজ ছেড়ে বেরিয়ে গেলেন ডিওপি অমিত রায়

দ্য ওয়াল ব্যুরো: চার বছর পর বড়পর্দায় ফিরবেন শাহরুখ। পরপর তিনটি ছবি হাতে নিয়ে ময়দানে নেমেছেন তিনি। কিন্তু শ্যুটিংয়ে বাধা যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। 'পাঠান'-এর শ্যুট চলার সময় বড়সড় পারিবারিক সমস্যার মুখে পড়েছিলেন 'বাদশা'। আর এবার 'ডানকি'

শাহরুখের 'ডানকি'-এর শ্যুটিংয়ে বাধা! কাজ ছেড়ে বেরিয়ে গেলেন ডিওপি অমিত রায়

শেষ আপডেট: 13 July 2022 07:43

দ্য ওয়াল ব্যুরো: চার বছর পর বড়পর্দায় ফিরবেন শাহরুখ। পরপর তিনটি ছবি হাতে নিয়ে ময়দানে নেমেছেন তিনি। কিন্তু শ্যুটিংয়ে বাধা যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। 'পাঠান'-এর শ্যুট চলার সময় বড়সড় পারিবারিক সমস্যার মুখে পড়েছিলেন 'বাদশা'। আর এবার 'ডানকি' (Dunki) পড়ল ঘোরতর সমস্যায়। জানা যাচ্ছে, ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ডিওপি অমিত রায়।

কিন্তু ছবির মাঝপথে হঠাৎ কেন সরে দাঁড়ালেন এই বাঙালি ডিওপি? সূত্রের খবর অমিত জানিয়েছেন, ‘আমি ডানকি (Dunki) প্রোজেক্টের সঙ্গে আর জড়িত নই। আমি আর কাজ করছি না। ১৮-১৯ দিন কাজ করার পর বেরিয়ে এসেছি। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে আমার কিছু ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে। তাই দুজনে বসে কথা বলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

টাকা দিয়ে বারবার মাদক কিনেছেন রিয়া, অর্ডার দিয়েছেন সুশান্তের জন্যেও! চার্জশিটে বলল এনসিবি

এর পাশাপাশি অমিত রায় আরও জানান, তিনি রাজকুমার হিরানিকে যথেষ্ট সম্মান করেন। খুব দুর্ভাগ্য যে দুজনে একসঙ্গে কাজ করতে পারলেন না। জানালেন, ‘হিরানির সঙ্গে সঞ্জু ছবিতে একটা গান ‘বাবা বোলতা হ্যায়' গানের শ্যুট করেছি একসঙ্গে। দারুণ ছিল সেই সময়টা। তার আগে একসঙ্গে অনেক বিজ্ঞাপনেও কাজ করেছি। তবে সিনেমার ক্ষেত্রে পরিচালকের কথাই চলে।’


```