Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুহানার চোখের জাদুতে ফের মুগ্ধ সকলে, শাহরুখের মেয়ের ছবি আবারও চর্চায়

দ্য ওয়াল ব্যুরো: স্পটলেস গ্লোয়িং স্কিন। হাইলাইট করা এক ঢাল ঘন চুল। চোখে নেই কোনও চড়া মেকআপ। ন্যুড আই মেকআপের জাদুতেই আরও একবার মুগ্ধতা ছড়ালেন শাহরুখ-কন্যা সুহানা খান। সুহানাকে নিয়ে বরাবরই বাঁধ ভাঙা কৌতুহল দেশবাসীর। কখন কোথায় যাচ্

সুহানার চোখের জাদুতে ফের মুগ্ধ সকলে, শাহরুখের মেয়ের ছবি আবারও চর্চায়

শেষ আপডেট: 20 January 2021 10:51

দ্য ওয়াল ব্যুরো: স্পটলেস গ্লোয়িং স্কিন। হাইলাইট করা এক ঢাল ঘন চুল। চোখে নেই কোনও চড়া মেকআপ। ন্যুড আই মেকআপের জাদুতেই আরও একবার মুগ্ধতা ছড়ালেন শাহরুখ-কন্যা সুহানা খান। সুহানাকে নিয়ে বরাবরই বাঁধ ভাঙা কৌতুহল দেশবাসীর। কখন কোথায় যাচ্ছেন, কী পরছেন, কী করছেন, সবটাই যেন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন সকলে। কিন্তু কোনও খুঁতই খুঁজে পান না তাঁর মধ্যে। বরং তাঁর শান্ত, নরম আচরণ ইতিমধ্যেই মন জয় করেছে সকলের। সুহানার মতোই শান্ত তাঁর চোখ। যার মধ্যে কোনও চটকদারি ইশারা নেই। যেন চোখ দিয়েই মনের ভাষা ব্যক্ত করছেন তিনি। তাই তো তাঁর দিক থেকে নেটিজেনরাও চোখ ফেরাতে পারছেন না। গতকাল ইনস্টাগ্রামের স্টোরিতে সাদা রঙের টি-শার্ট পরে পরপর দু'টো ছবি দিয়েছেন সুহানা। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মাতামাতি শুরু হয়ে গেছে তাঁকে ঘিরে। গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখার আগে থেকেই সুহানা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন। বলিউডে কবে পা রাখবেন, সেই নিয়ে এখনও চলছে বেশ জল্পনা। এমনকি অনেকরই ধারণা সুহানার প্রথম ছবি নাকি বক্স অফিসের সমস্ত রেকর্ড ব্রেক করতে পারে। এর আগে শাহরুখ, গৌরী দু'জনেই সুহানার অভিনয়ের প্রশংসা করেছিলেন। জানিয়েছিলেন পড়াশোনা শেষ করে, তারপর বলিউডে পা রাখতে পারেন তিনি। তার পর থেকেই বড় পর্দায় সুহানার অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

```